‘না পুড়ুক, আগুন লাগলেই হবে’: সাবেক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেলের অডিও ভাইরাল

অডিওতে বলা হয়, ৩০ তারিখের মধ্যে বিএনপিকে ক্ষমতা থেকে উৎখাত করতে হবে।

‘না পুড়ুক, আগুন লাগলেই হবে’: সাবেক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেলের অডিও ভাইরাল

গাজীপুর কণ্ঠ ডেস্ক 

আওয়ামী লীগের সাবেক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হকের কণ্ঠ দাবি করে একটি অডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এতে দলটির নেতা-কর্মীদের বিভিন্ন স্থানে বাড়িতে আগুন দেওয়ার কথা বলতে শোনা যায়। অডিওটির সত্যতা স্বাধীনভাবে যাচাই করা যায়নি।

কার্যক্রম নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগ আগামী ১৯ নভেম্বর লকডাউন কর্মসূচি ডেকেছে। এই কর্মসূচিকে ঘিরে দেশের বিভিন্ন জেলায় অস্থিরতার অভিযোগ উঠেছে। মোজাম্মেল হক আওয়ামী লীগ সরকারের মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী ছিলেন।

ছড়িয়ে পড়া অডিওতে যে কণ্ঠকে তার বলে দাবি করা হচ্ছে, সেটি বলছে, “এখনো সময় শেষ হয়ে যায়নি। ১৯ তারিখে যদি তোমরা প্রত্যেক ইউনিয়নে দুই-তিনটা করে বাড়িতে আগুন দিতে পারো, তাহলেই হবে।”

একই কণ্ঠ আরও বলে, “না পুড়ুক, আগুন লাগলেই হবে। মানুষ বুঝুক, আওয়ামী লীগ এখন পাল্টা আক্রমণ শুরু করেছে।”

অডিওতে নেতা-কর্মীদের উদ্দেশে আরও বলতে শোনা যায়, যেখানে-সেখানে বিএনপির কাউকে পেলে লাঠিপেটা করে প্রয়োজনে হাসপাতালে পাঠাতে হবে। এতে জনগণ ভয় পাবে বলেও মন্তব্য করা হয়। পাশাপাশি দেশি অস্ত্র ব্যবহার করে হামলার পরিকল্পনার কথাও অডিওতে আছে।

অডিওতে বলা হয়, ৩০ তারিখের মধ্যে বিএনপিকে ক্ষমতা থেকে উৎখাত করতে হবে।

উল্লেখ্য : ১৫ নভেম্বর এক ভার্চুয়াল বৈঠকে অংশ নিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এবং কেন্দ্রীয় নেতা আমিনুল ইসলাম আমিন ও ইব্রাহিম হোসেন মুন দেশজুড়ে অস্থিতিশীলতা ও নৈরাজ্য সৃষ্টির লক্ষ্যে তাদের নেতা-কর্মীদের নানা নির্দেশনা দেন। অডিওটি, ওই বৈঠকে রেকর্ড করা বলে ধারণ করা হচ্ছে।

 তবে এ বিষয়ে মোজাম্মেল হকের বক্তব্য পাওয়া যায়নি।

অডিও শুনতে কিউআর (QR) কোডটি স্ক্যান অথবা লিংকে ক্লিক করুন।