কালিয়াকৈরে ট্রাকচাপায় দুই নারী নিহত

গাজীপুর কণ্ঠ ডেস্ক : কালিয়াকৈর উপজেলার তেলিরচালা এলাকায় ট্রাকচাপায় রিকশাভ্যানের আরোহী দুই নারীর মৃত্যু হয়েছে।

রোববার বিকেলে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- কালিয়াকৈরের কামাঙ্গীরচালা এলাকার ইউসুফ আলীর স্ত্রী মোছা. তমিরন বেগম (৫০)। অপরজন আছিয়া বেগম (৪০)। তার বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।

কালিয়াকৈর ফায়ার স্টেশনের কর্মকর্তা কবিরুল ইসলাম জানান, বিকেল সাড়ে ৪টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের তেলিরচালা এলাকায় টাঙ্গাইলগামী একটি ট্রাক রিকশাভ্যানকে ধাক্কা ও চাপা দেয়। এতে ঘটনাস্থলেই রিকশাভ্যানের আরোহী ওই দুই নারীর মৃত্যু হয়।

সালনা-কোনাবাড়ি হাইওয়ে থানার ওসি মো. মুজিবুর রহমান এবং ট্রাকটি জব্দ করা হয়েছে। মামলার প্রক্রিয়া চলছে।