কালীগঞ্জের আনোয়ারসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করছে ডিবি পুলিশ

গাজীপুর কণ্ঠ ডেস্ক : কালীগঞ্জের মাদক ব্যবসায়ী আনোয়ার হোসেনকে (৩৭) দু’জনকে গ্রেপ্তার করেছে গাজীপুর জেলা ডিটেকটিভ ব্রাঞ্চ (ডিবি) পুলিশ।

সোমবার (০৯ সেপ্টেম্বর) দিবাগত রাতে অভিযান চালিয়ে ওই দুই ব্যবসায়ীকে মাদকসহ গ্রেপ্তার করে ডিবি পুলিশ।

গ্রেপ্তাররা হলেন- উপজেলার বালীগাঁও গ্রামের মৃত চাঁন মিয়ার ছেলে আনোয়ার হোসেন (৩৭) ও তুমুলিয়া গ্রামের জামান মিয়ার স্ত্রী দেলোয়ারা বেগম (৪৮)।

গাজীপুর ডিবির অফিসার ইনচার্জ মোহাম্মদ আফজাল হোসেন জানান, পুলিশ পরিদর্শক মো. শেখ সাদিকের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে কালীগঞ্জে মাদক বিরোধী স্পেশাল টীম অভিযান পরিচালনা করে মাদক ক্রয়-বিক্রয়কালে ওই দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। অভিযানে মাদক ব্যবসায়ী আনোয়ার হোসেনের কাছ থেকে ২০ পিচ ইয়াবা ট্যবলেট ও দেলোয়ারা বেগমের কাছ থেকে ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

এ ব্যাপারে মঙ্গলবার সকালে ডিবির উপ-পরিদর্শক (এসআই)  সুব্রত রায় বাদী কালীগঞ্জ থানায় একটি মামলা (নং-১০)দায়ের করেন।