গাজীপুর কণ্ঠ ডেস্ক : সদর উপজেলার দরগারচালা এলাকায় জোরপূর্বক এক কিশোরীকে (১৪) ধর্ষনের অভিযোগে জাহিদুল ইসলাম(২২) নামে এক যুবক আটক করেছে পুলিশ।
সোমবার (৯ সেপ্টেম্বর) রাতে সদর উপজেলার দরগারচালা এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটক জাহিদুল ইসলাম ওই এলাকার মো. ওহাব আলীর ছেলে। ধর্ষনের অভিযোগে কিশোরীর বাবা বাদী হয়ে জয়দেবপুর থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, আটক জাহিদুল ইসলাম কিশোরীকে বিভিন্ন সময় চলারপথে কুপ্রস্তার দিয়ে উত্যক্ত করতো। এ বিষয়ে কিশোরী তার বাবাকে জানালে তিনি জাহিদুল ইসলামকে উত্যক্ত না করতে অনুরোধ করে। পরে জাহিদুলের বাবা ওহাব আনুমানিক একমাস আগে বিবাহের প্রস্তাব দিলে তিনি বিনয়ের সাথে তা প্রত্যাখান করে। এতে জাহিদুল ক্ষিপ্ত হয়ে সোমবার রাতে কিশোরী প্রকৃতির ডাকে সাড়া দিতে টয়লেটে যাওয়ার পথে ভয়ভীতি ও হুমকি দিয়ে বাড়ির পার্শ্বে একটি পরিত্যাক্ত ঘরে নিয়ে জোরপূর্বক ধর্ষন করে। পরে কিশোরীর চিৎকারে আশেপাশের লোকজন জাহিদুলকে আটক করে পুলিশকে খরব দিলে পুলিশ তাকে আটক থানা হেফাজতে নিয়ে আসে।
এ বিষয়ে জয়দেবপুর থানার অফিসার ইনচার্জ জাবেদুল ইসলাম জানান, মেয়ের বাবা বাদী হয়ে অভিযোগ দিয়েছেন। এ ব্যপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।