গাজীপুর কণ্ঠ ডেস্ক : শ্রীপুরের সাতখামাইর এলাকায় র্যাবের সঙ্গে ‘কথিত বন্দুকযুদ্ধে’ মাসুদ পারভেজ (৩৩) নামে ১৩ মামলার আসামি এক ডাকাত নিহত হয়েছে।।
মঙ্গলবার দিবাগত রাত আড়াইটার দিকে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।
ঘটনাস্থল থেকে একটি পিস্তল, ছয়টি শটগান, একটি ওয়ান শুটারগান, ১৩টি কার্তুজ ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।
নিহত মাসুদ শ্রীপুর উপজেলার বরমী গ্রামের আজিজুল হকের ছেলে।
র্যাব-১ এর সহকারী পুলিশ সুপার কামরুজ্জামান জানান, গভীর রাতে সাতখামাইর এলাকায় ডাকাতির প্রস্তুতি নেওয়ার খবর পেয়ে র্যাবের টহল দল সেখানে অভিযান চালায়। র্যাবের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা গুলি ছোঁড়ে। র্যাবও পাল্টা গুলি ছুঁড়লে ঘটনাস্থলেই মাসুদ গুলিবিদ্ধ হয়ে মারা যান। পালিয়ে যায় তার অপর সহযোগীরা।
গোলাগুলিতে র্যাবের কনস্টেবল সোহরাব আহত হন। পরে ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, ছয়টি শটগান, একটি ওয়ান শুটার, ১৩টি কার্তুজ, দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
র্যাব কর্মকর্তা কামরুজ্জামান আরো জানান, নিহত পারভেজের বিরুদ্ধে সাতটি ডাকাতিসহ বিভিন্ন থানায় ১৩টি মামলা রয়েছে ।