পূবাইল প্রেসক্লাবের নির্বাচন: যুগান্তরের আখতার সভাপতি ও ইত্তেফাকের মামুন সাধারণ সম্পাদক
গাজীপুর কণ্ঠ ডেস্ক : গাজীপুর মহানগরের পূবাইল এলাকায় কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকদের নিয়ে গঠিত ‘পূবাইল প্রেসক্লাব’ এর দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে।
নির্বাচনে সমঝোতারভিত্তিতে ১১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।
প্রেসক্লাবের সদস্যদের সম্মতিক্রমে আগামী দুই বছরের (২০১৯-২০২১) জন্য দৈনিক যুগান্তরের পূবাইল প্রতিনিধি আখতার হোসেন সভাপতি ও দৈনিক ইত্তেফাকের পূবাইল প্রতিনিধি মামুন মিয়া সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন।
মিরের বাজারে পূবাইল প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ের শুক্রবার কার্যনির্বাহী কমিটি এই নির্বাচন অনুষ্ঠিত হয়।
১১ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটির নির্বাচিত অন্য সদস্যরা হলেন, সহ-সভাপতি আব্দুর রহমান (দৈনিক জবাবদিহি), যুগ্ম সম্পাদক রফিকুল ইসলাম (গাজীপুর কণ্ঠ অনলাইন), সাংগঠনিক সম্পাদক মোতাহার হোসেন (দৈনিক সকালের খোঁজ খবর), অর্থ বিষয়ক সম্পাদক মো. আল-আমিন সরকার (দৈনিক সোনালী খবর), প্রচার ও প্রকাশনা সম্পাদক রবিউল আলম (দৈনিক সন্ধ্যা বাণী), সাহিত্য ও সমাজকল্যাণ সম্পাদক মেহেদি হাসান (ডেইলি ট্রাইব্যুনাল)।
কার্যকরী সদস্য শরিফ মাহমুদ (দৈনিক যুগান্তর ফটো সাংবাদিক), সামসুদ্দিন জুয়েল (দৈনিক প্রাণের বাংলাদেশ), মিন্টু চন্দ্র সাহা (দৈনিক কলম সৈনিক)।
নির্বাচন পরিচালনা করেন পূবাইল আদর্শ কলেজ ও বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের প্রধান মোঃ আফজাল হোসেন, মিরের বাজার ব্যবসায়ী পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক আমজাদ হোসেন মোল্লা, পূবাইল ইউনিয়নের সাবেক শ্রমিক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম, বিশিষ্ট ব্যাবসায়ি জাহাঙ্গীর হোসেন।
উল্লেখ্য: ২০১৮ সালের ২ নভেম্বর গাজীপুর মহানগরের পূবাইল এলাকায় কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকদের নিয়ে পূবাইল প্রেসক্লাব গঠন এবং ১১ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটি করা হয়েছিল।
ওই কমিটিতে যুগান্তর পত্রিকার পূবাইল প্রতিনিধি আখতার হোসেনকে সভাপতি এবং যুগান্তর পত্রিকার ফটো সাংবাদিক শরিফ মাহমুদকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছিল।
আরো জানতে……..



