পাঁচ মাস পরে কাশ্মীরে পুনরায় মোবাইল সেবা চালু

গাজীপুর কণ্ঠ, আন্তর্জাতিক ডেস্ক : পাঁচ মাসের বেশি সময় পরে ভারত শাসিত কাশ্মীরে পুনরায় প্রিপেইড মোবাইল ফোন চালু করেছে কর্তৃপক্ষ। এর ফলে এখন থেকে মোবাইল ফোন ব্যবহারকারীরা ফোনে কথা বলতে পারবেন এবং বার্তা পাঠাতে পারবেন।

তবে মোবাইলে ইন্টারনেট সেবা এখনো স্থগিত রয়েছে।

গত অগাস্ট মাসে কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিল করার পর ওই অঞ্চলের টেলিযোগাযোগ ব্যবস্থা স্থগিত করা হয়েছিল। কারণ মর্যাদা বাতিলের পর বিক্ষুব্ধ হয়ে উঠেছিল মুসলিম সংখ্যাগরিষ্ঠ অঞ্চলটি।

ইন্টারনেট সেবা বন্ধ করে দেয়ার সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার আদেশ দিয়ে গত সপ্তাহে ভারতের সুপ্রিম কোর্ট বলেছে যে, এটা মানুষের একটি মৌলিক অধিকার।

গত ১৫০ দিনেরও বেশি সময় ধরে কাশ্মীরে ইন্টারনেট সেবা বন্ধ রয়েছে, যেটি ভারতের ইতিহাসে সবচেয়ে দীর্ঘ সময় ধরে ইন্টারনেট বন্ধ থাকার ঘটনা।

শত শত রাজনৈতিক কর্মী, ব্যবসায়ী, অ্যাকটিভিস্টকে পাঁচ মাসের বেশি ধরে আটক করে রেখেছে ভারতের সরকার।

সরকার দাবি করেছে, বিক্ষোভ ও প্রাণহানি এড়াতে তারা টেলিকম সেবা বন্ধ করে দিয়েছে।

গত বছরের ৫ই অগাস্ট কাশ্মীরের বিশেষ মর্যাদা বিলোপ করার আগে ঐ অঞ্চলের ইন্টারনেট, মোবাইল ফোন ও ল্যান্ডলাইন সেবা বন্ধ করে ভারত সরকার।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button