পূবাইলে ঘুমন্ত অবস্থায় এক যুবকের মৃত্যু

গাজীপুর কণ্ঠ ডেস্ক : মহানগরের পূবাইলে ঘুমন্ত অবস্থায় মতি মিয়া (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। 

রোববার রাত ১২টার দিকে দৈনিক যুগান্তরের পূবাইল প্রতিনিধি নয়ানীপাড়ার মো. আখতার হোসেনের বাড়ির সিকিউরিটি রুমের দরজা ভেঙে তার মরদেহ উদ্ধার করে পূবাইল থানা পুলিশ।

মতি মিয়া জামালপুর জেলার ইসলামপুর থানার বরুল গ্রামের আবদুর রবের ছেলে।

স্থানীয়রা জানান, মতি মিয়া দীর্ঘ ১০-১৫ বছর ধরে পূবাইল বাজার বেপারিপাড়া জ্যোৎস্না বেগমের বাসায় বসবাস করে দিন মজুরের কাজ করতেন।

জ্যোৎস্নার বসতঘরের পুনর্নির্মাণকাজ শুরু হওয়ায় গত ২-৩ সপ্তাহ ধরে তিনি নয়ানীপাড়া আখতারের সিকিউরিটি রুমে রাতে ঘুমাতেন। সেখানেই রোববার রাতে ঘুমন্ত অবস্থায় তার মৃত্যু হয়।

পূবাইল থানার ওসি নাজমুল হক ভূঁইয়া জানান, খবর পেয়ে ওই যুবকের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button