চীনে দাবানলে ১৮ জন ফায়ার সার্ভিস কর্মীর মৃত্যু

গাজীপুর কণ্ঠ, আন্তর্জাতিক ডেস্ক : চীন প্রাণঘাতী করোনাভাইরাসের প্রলয় শেষ না হতেই হানা দিয়েছে আগুন। দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় সিচুয়ান প্রদেশের জিচ্যাং শহরে বনভূমিতে দাবানলের সৃষ্টি হয়েছে।

সোমবার স্থানীয় সময় বেলা ৩টার দিকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে।

এই দাবানলে অন্তত পক্ষে ১৯ জনের মৃত্যু হয়েছেন। যার মধ্যে ১৮ জন ফায়ার সার্ভিসের সদস্য। এমন খবর প্রকাশ করেছ চিনহুয়া ও দ্য গার্ডিয়ান।

জানা যায়, সোমবার এই অগ্নিকাণ্ডের পর সেখানে ফায়ার সার্ভিসের ১৪০টি গাড়ি মোতায়েন করা হয়। এছাড়া চারটি হেলিকপ্টার ও ৯০০ ফায়ার সার্ভিসের সদস্য ওই এলাকায় উদ্ধার কাজ চালাচ্ছেন। এই দাবানল থেকে প্রায় ১২শ মানুষকে উদ্ধার করা হয়েছে।

এদিকে রাষ্ট্রীয় টেলিভিশনের বরাত দিয়ে দ্য গার্ডিয়ান জানায়, সিচুয়ান প্রদেশের জিচ্যাং শহরে পাহাড়ের আগুনের শিখা দেখা যায়, আকাশের ওপর থেকে ওই ভিডিও ধারণ করা হয়। এ সময় আকাশ কমালার রং ধারণ করে এবং শহরটির ভবন ও রাস্তগুলো ধোঁয়ায় ছেয়ে যায়। চীনের এই শহরটিতে প্রায় সাত লাখ লোক বাস করে।

এর আগে গত বছর ৩১ ডিসেম্বর চীনের উহানে প্রথমবারের মতো শনাক্ত হয় প্রাণঘাতী করোনাভাইরাস। এ পর্যন্ত দেশটির এ ভাইরাসে ৩ হাজার ২৪৮ জনের মৃত্যু হয় এবং আক্রান্ত হয়েছেন ৮০ হাজার ৯৬৭ জন।

এদিকে প্রাণঘাতী এই ভাইরাসে সারাবিশ্বে এ পর্যন্ত ৩৭ হাজার ৬৮৬ জনের মৃত্যু। গত ২৪ ঘণ্টায় মারা গেছে তিন হাজার ৭১৬ জন।