গাজীপুর কণ্ঠ ডেস্ক : টঙ্গী রাজস্ব সার্কেল সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এ,কে,এম গোলাম মোর্শেদ খান করোনা পজেটিভ (আক্রান্ত) শনাক্ত হয়েছে।
নমুনা পরীক্ষার পর রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর) থেকে রিপোর্ট এলে তিনি করোনা পজেটিভ বলে জানা যায়।
রোববার (১৯ এপ্রিল) বিষয়টি নিশ্চিত করেছেন গাজীপুরের জেলা প্রশাসক এস. এম. তরিকুল ইসলাম।
জানা গেছে, এসি ল্যান্ড গোলাম মোর্শেদ সম্প্রতি জিএমপির গাছা থানা পুলিশের সাথে মোবাইল কোর্ট পরিচালনা করেছিলেন। গাছা থানার ৫ পুলিশ কর্মকর্তা ইতিমধ্যে করোনায় আক্রান্ত হয়েছেন। ধারণা করা হচ্ছে, গোলাম মোর্শেদ ওই পুলিশ কর্মকর্তাদের সংস্পর্শে থেকে করোনায় আক্রান্ত হন। তিনি বর্তমানে হোম আইসোলেশনে আছেন।
জেলা প্রশাসক এস.এম তরিকুল ইসলাম বলেন, গোলাম মোর্শেদ সুস্থ্য আছেন এবং তার শরীরে করোনার কোনো লক্ষণ প্রকাশ পায়নি। তিনি (ডিসি) গোলাম মোর্শেদের জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন।
এ সংক্রান্ত আরো জানতে………
জিএমপি’র গাছা জোনের এসি’সহ থানার চারজনের করোনা পজেটিভ
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের এক এসআই করোনা পজেটিভ