কালীগঞ্জে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ও ইউপি চেয়ারম্যানসহ ৯ জন শনাক্ত

গাজীপুর কণ্ঠ ডেস্ক : কালীগঞ্জে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাদেকুর রহমান আকন্দ এবং জামালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মাহবুবুর রহমান খান ফারুকসহ নতুন করে আরও ৯ জন কোভিড-১৯ শনাক্ত হয়েছেন।

মঙ্গলবার (২৩ জুন) পাওয়া রিপোর্ট অনুযায়ী এ তথ্য জানা গেছে।

সত্যতা নিশ্চিত করেছেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শিবলী সাদিক।

কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, করোনা উপসর্গ থাকায় গত ১৩ জুন জামালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মাহবুবুর রহমান খান ফারুক এবং ২০ জুন কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাদেকুর রহমান আকন্দের নমুনা সংগ্রহ কর হয়। এছাড়াও আরও ৩৫ জনের নমুনা পরীক্ষায় পর মঙ্গলবার (২৩ জুন) পাওয়া রিপোর্ট অনুযায়ী নতুন করে আরও ৯ জন কোভিড-১৯ শনাক্ত হয়েছে বলে জানা যায়। নতুন করে কোভিড-১৯ শনাক্তের মধ্যে রয়েছে, কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাদেকুর রহমান আকন্দ, জামালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মাহবুবুর রহমান খান ফারুক। এছাড়াও কালীগঞ্জ পৌর এলাকার ৩ জন, জামালপুর ইউনিয়নের ২ জন, বক্তারপুর ইউনিয়নের ১ জন এবং বাহাদুরসাদি ইউনিয়নের ১ জন

আরো জানা যায়, সর্বশেষ ৯ জনসহ কালীগঞ্জে মোট ২৪৫ জন কোভিড-১৯ শনাক্ত হয়েছে। ২২ জুন পর্যন্ত কালীগঞ্জে একজন সহকারী কমিশনার (ভূমি), ৭ জন চিকিৎসক, ইউপি চেয়ারম্যান ১ জন, পুলিশ সদস্য ১৯ জন, উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের ৬ জন, বাহাদুরসাদী ইউনিয়নের পরিষদের দুই সদস্য (মেম্বার), হা-মীম গ্রুপে কর্মরত দুইজন কর্মকর্তা, প্রাণ-আরএফএল গ্রুপের একজন, নাভানা পাইপ ও প্লাস্টিক কারখানার ৬ জন, এমিগো বাংলাদেশ লিমিটেডের (এবিএল) ৯ শ্রমিক, সোনালী ব্যাংকের দুই কর্মকর্তাসহ কোভিড-১৯ শনাক্ত ২৪৫ জনের মধ্যে ১৫০ জন ‘করোনা মুক্ত’ হয়ে স্বাভাবিক জীবনে ফিরেছেন। অপরদিকে ৯৫ জন হোম আইসোলেশনে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। তাঁদের টেলিমিডিসিন সেবার মাধ্যমে চিকিৎসা দেওয়া হচ্ছে।

কোভিড-১৯ শনাক্ত কালীগঞ্জের জামালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মাহবুবুর রহমান খান ফারুক বলেন, ’করোনা উপসর্গ থাকায় গত ১৩ জুন কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নমুনা দেই। মঙ্গলবার জানানো হয়েছে আমার কোভিড-১৯ পজেটিভ শনাক্ত হয়েছে। নমুনা দেওয়ার পর থেকেই আমি হোম আইসোলেশনে রয়েছি’।

কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শিবলী সাদিক বলেন, ’করোনা উপসর্গ থাকায় গত ১৩ জুন জামালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং ২০ জুন কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাদেকুর রহমান আকন্দ কোভিড-১৯ পরীক্ষার জন্য নমুনা দেন। মঙ্গলবার পাওয়া রিপোর্ট থেকে জানা যায় তাঁরা দু‘জনসহ কালীগঞ্জে আরও ৯ জন কোভিড-১৯ শনাক্ত হয়েছেন। সকলেই হোম আইসোলেশনে আছেন’।

তিনি আরও বলেন, ‘কালীগঞ্জে ২২ জুন পর্যন্ত মোট ২০২৯ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। এরমধ্যে সর্বমোট ২৪৫ জনের কোভিড-১৯ শনাক্ত হয়েছেন। এছাড়াও একজন কোভিড-১৯ শনাক্ত হয়ে মারা গেছেন এবং ৩ জন মৃত্যুর পর কোভিড-১৯ শনাক্ত হয়েছে। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৫০ জন’।

 

আরো জানতে………

কোভিড-১৯ : কালীগঞ্জে ব্যাংক কর্মকর্তা ও এবিএলের আরও ৫ জনসহ শনাক্ত ৮ জন

কোভিড-১৯: আইসিইউতে চিকিৎসাধীন কালীগঞ্জের নারী নেত্রী আমেনা আক্তারের মৃত্যু

কোভিড-১৯ : কালীগঞ্জে শিক্ষক, হিসাব রক্ষক, এম্বুলেন্স চালকসহ আরও ৯ জন শনাক্ত

কালীগঞ্জে সহকারী কমিশনার ও এবিএলের ৪ শ্রমিকসহ ১৫ জন কোভিড-১৯ শনাক্ত

কালীগঞ্জে যুব উন্নয়ন কর্মকর্তা ও নাভানা’র ৪ জনসহ আরও ১০ জন কোভিড-১৯ শনাক্ত

কালীগঞ্জে দুই ইউপি সদস্যসহ আরও ৭ জন কোভিড-১৯ শনাক্ত

কালীগঞ্জে প্রাণ আরএফএল গ্রুপের এক কর্মকর্তাসহ আরও ৭ জন কোভিড-১৯ শনাক্ত

কোভিড-১৯: কালীগঞ্জে ব্যবসায়ীসহ দুই জনের মৃত্যু

কালীগঞ্জে হা-মীম গ্রুপের আরও ২ জনসহ ৫ জনের কোভিড-১৯ শনাক্ত

কালীগঞ্জে ‘সোনালী ব্যাংক’র নিরাপত্তার দায়িত্বে থাকা আনসার সদস্য কোভিড-১৯ শনাক্ত

কালীগঞ্জে হা-মীম গ্রুপের আরও এক কর্মকর্তা কোভিড-১৯ শনাক্ত

কালীগঞ্জে হা-মীম গ্রুপের ইন্ডাস্ট্রিয়াল পার্কে কাভার্ড ভ্যানের চাপায় নিরাপত্তা প্রহরীর মৃত্যু

কালীগঞ্জে সর্বশেষ ২ গৃহবধূসহ কোভিড-১৯ শনাক্ত ১০৯ জনের

কালীগঞ্জে আরও এক পুলিশ সদস্যসহ ২ জন কোভিড-১৯ শনাক্ত, মোট ১০৫ জন

কালীগঞ্জে এক শিশু ও পাঁচ নারীসহ ১০ জন কোভিড-১৯ শনাক্ত, ছড়িয়ে পড়ছে পুরো উপজেলায়?

কালীগঞ্জে করোনা শনাক্ত ৯১ জনের মধ্যে ‘করোনা মুক্ত’ ৫ চিকিৎসকসহ ৩৩ জন

গাজীপুরে ‘করোনা মুক্ত’ ছাড়পত্র পেলেন সাত চিকিৎসকসহ ১১৮ জন

চিকিৎসক ও রোগীর সুরক্ষায় কালীগঞ্জে ‘করোনা ভাইরাস নমুনা সংগ্রহ বুথ’ স্থাপন

গাজীপুরে চিকিৎসক ও রোগীর সুরক্ষায় ‘করোনাভাইরাস নমুনা সংগ্রহ বুথ’ স্থাপন

কালীগঞ্জে ১৫ দিনে ৪৩০ জনের মধ্যে ৯০ জনই করোনা শনাক্ত!

কালীগঞ্জে চার দিন বিরতি দিয়ে আবারও হাসপাতালে করোনার হানা, মোট শনাক্ত ৯০

কালীগঞ্জে নতুন করে ৯ পুলিশসহ ১৪ জন করোনা পজেটিভ, মোট ৮৯

কালীগঞ্জে নার্স, পুলিশ ও ইউএনও অফিসের কর্মীসহ একদিনে ‘সর্বোচ্চ ৩১’ জন পজেটিভ

কালীগঞ্জে ২ এসআই ও হাসপাতালের নার্সসহ ৪ জন করোনা পজেটিভ, মোট ৪৩

কালীগঞ্জে নার্সসহ আরো ২ জন করোনা পজেটিভ, মোট ৩৯ জন

কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১১ ও থানার ১ জনসহ ২৩ জন করোনা পজেটিভ

কালীগঞ্জে এক শিশুসহ নতুন করে পাঁচজনের করোনা শনাক্ত, আইসোলেশনে পাঠাতে বিলম্ব?

কালীগঞ্জে এক চিকিৎসক ‘করোনা’ পজেটিভ

কালীগঞ্জে ‘বহিরাগতরাই’ ছড়াচ্ছে করোনাভাইরাস; স্বামী-স্ত্রীসহ আরো তিনজন আক্রান্ত

কালীগঞ্জে পাঁচজন করোনাভাইরাসে আক্রান্ত

গাজীপুরে হোম কোয়ারেন্টাইনে থাকা তিনজন বিশেষজ্ঞ চিকিৎসক করোনা পজেটিভ