গাজীপুর কণ্ঠ ডেস্ক : কালীগঞ্জে নিয়মিত ভাবে বেড়েই চলেছে কোভিড-১৯ শনাক্তের সংখ্যা। নতুন করে আরও ১৯ জন শনাক্ত হয়েছে। এই বৃদ্ধির জেরে কালীগঞ্জে মোট শনাক্তের সংখ্যা ২৭৬ জন। এই সংক্রমণ বৃদ্ধি উদ্বেগ বাড়াচ্ছে স্থানীয়দের।
কোভিড-১৯-শনাক্ত হয়ে এ পর্যন্ত মৃত্যু হয়েছে ৫ জনের এবং সুস্থ হয়েছেন ১৮১ জন।
বৃহস্পতিবার (২৫ জুন) সর্বশেষ পাওয়া রিপোর্ট অনুযায়ী এ তথ্য জানা গেছে।
কোভিড-১৯ শনাক্তের বিষয়টি নিশ্চিত করেছেন কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ ছাদেকুর রহমান আকন্দ।
কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, উপজেলা প্রশাসন ও কোভিড-১৯ শনাক্তদের সূত্রে জানা গেছে, নতুন করে কোভিড-১৯ শনাক্তের মধ্যে রয়েছে, কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১ জন নার্স (৪৮), পৌরসভার ৪ নং ওয়ার্ডের ১ জন বৃদ্ধ (৫৮) এবং ৬ ওয়ার্ডের এক গৃহিণী (৪০)। তুমুলিয়া গ্রামের ১ জন (৩৬)। পুলিশ সদস্যদের পরিবারের ২ সদস্য।
সেভেন রিংস সিমেন্ট ফ্যাক্টরিতে কর্মরত বাহাদুরসাদি ইউনিয়নের খলাপাড়া এলাকার এক নারী কর্মী (৩৫)। খলাপাড়া গ্রামের এক গৃহিনী (৪০) ও এক তরুণী (২১) এবং দক্ষিণবাগ গ্রামের এক যুবক (২৭)।
এমিগো বাংলাদেশ লিমিটেডে (এবিএল) কর্মরত জাঙ্গালিয়া ইউনিয়নের কাউলিতা গ্রামের বাসিন্দা এক নারী শ্রমিক (৩০)।
জামালপুর ইউনিয়নের কলাপাটুয়া গ্রামের ৫ জন।
মোক্তারপুর ইউনিয়নের বড়গাঁও গ্রামের এ অবসরপ্রাপ্ত এক শিক্ষক (৮৩) এবং করোনাভাইরাসের (কোভিড-১৯) উপসর্গ নিয়ে মারা যাওয়া শিক্ষক মৈশাইর গ্রামের হরিলাল চন্দ্র দেবনাথ (৫৫)।
এছাড়াও পার্শ্ববর্তী রূপগঞ্জ উপজেলার দাউদপুরের দড়ি পুটিনা গ্রামের এক নারী (৩৬)।
করোনার উপসর্গ থাকায় গত ১১, ১৪ ও ২৩ জুন শনাক্ত রোগীরা কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নমুনা দিয়েছিলেন।
আরো জানা যায়, সর্বশেষ ১৯ জনসহ কালীগঞ্জে মোট ২৭৬ জন কোভিড-১৯ শনাক্ত হয়েছে। ২৪ জুন পর্যন্ত কালীগঞ্জে একজন সহকারী কমিশনার (ভূমি), কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনাসহ ৭ জন চিকিৎসক, ইউপি চেয়ারম্যান ১ জন, পুলিশ সদস্য ১৯ জন, উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের ৭ জন, ২ জন শিক্ষক, বাহাদুরসাদী ইউনিয়নের পরিষদের দুই সদস্য (মেম্বার), হা-মীম গ্রুপে কর্মরত দুইজন কর্মকর্তা, প্রাণ-আরএফএল গ্রুপের একজন, নাভানা পাইপ ও প্লাস্টিক কারখানার ৬ জন, এমিগো বাংলাদেশ লিমিটেডের (এবিএল) ১০ শ্রমিক, সেভেন রিংস সিমেন্ট ফ্যাক্টরির ১ জন, সোনালী ব্যাংকের দুই কর্মকর্তাসহ কোভিড-১৯ শনাক্ত ২৭৬ জনের মধ্যে ১৮১ জন ‘করোনা মুক্ত’ হয়ে স্বাভাবিক জীবনে ফিরেছেন। অপরদিকে ৯৫ জন হোম আইসোলেশনে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। তাঁদের টেলিমিডিসিন সেবার মাধ্যমে চিকিৎসা দেওয়া হচ্ছে।
এছাড়াও ২০ জুন (শনিবার) দিবাগত রাতে কোভিড-১৯ শনাক্ত হয়ে ঢাকার হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় আমেনা আক্তার (৫০) নামে কালীগঞ্জের এক নারী নেত্রীর মৃত্যু হয়েছে।
এর আগে টঙ্গীর গণস্বাস্থ্য হাসপাতালে নমুনা পরীক্ষা করে কোভিড-১৯ শনাক্ত হয়ে পৌরসভার বাঘারপাড়া এলাকায় নিজ বাড়িতে এক ব্যবসায়ীর (৩৪) মৃত্যু হয়েছে।
অপরদিকে তুমুলিয়া গ্রামের এক বৃদ্ধ, দুর্বাটি গ্রামের একজন এবং ফুলদী গ্রামের ৩০ দিন বয়সী এক শিশু মূত্যুর পর কোভিড-১৯ শনাক্ত হয়েছে।
কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ ছাদেকুর রহমান আকন্দ বলেন, ২৪ জুন পর্যন্ত মোট ২১৫২ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে সর্বমোট ২৭৬ জনের কোভিড-১৯ শনাক্ত হয়েছেন। এছাড়াও একজন কোভিড-১৯ শনাক্ত হয়ে মারা গেছেন এবং ৪ জনের মৃত্যুর পর কোভিড-১৯ শনাক্ত হয়েছে। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৮১ জন’।
আরো জানতে……
কোভিড-১৯ ‘পজেটিভ’ ছিলেন শিক্ষক, জানা গেল মৃত্যুর ২ সপ্তাহ পর, পিতাও মারা গেল আজ
কালীগঞ্জে ‘রেড জোন’ ঘোষিত অঞ্চলের ১০ জনসহ শনাক্ত ১২
কালীগঞ্জে ‘রেড জোন’ ঘোষিত অঞ্চলে ৭ দিনে শনাক্ত ৯ জন, পরবর্তী সিদ্ধান্ত এখনো হয়নি
কোভিড-১৯: কালীগঞ্জ পৌরসভার তিন ওয়ার্ডকে ’রেড জোন’ হিসেবে লকডাউন ঘোষণা
কালীগঞ্জে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ও ইউপি চেয়ারম্যানসহ ৯ জন শনাক্ত
কোভিড-১৯ : কালীগঞ্জে ব্যাংক কর্মকর্তা ও এবিএলের আরও ৫ জনসহ শনাক্ত ৮ জন
কোভিড-১৯: আইসিইউতে চিকিৎসাধীন কালীগঞ্জের নারী নেত্রী আমেনা আক্তারের মৃত্যু
কোভিড-১৯ : কালীগঞ্জে শিক্ষক, হিসাব রক্ষক, এম্বুলেন্স চালকসহ আরও ৯ জন শনাক্ত
কালীগঞ্জে সহকারী কমিশনার ও এবিএলের ৪ শ্রমিকসহ ১৫ জন কোভিড-১৯ শনাক্ত
কালীগঞ্জে যুব উন্নয়ন কর্মকর্তা ও নাভানা’র ৪ জনসহ আরও ১০ জন কোভিড-১৯ শনাক্ত
কালীগঞ্জে দুই ইউপি সদস্যসহ আরও ৭ জন কোভিড-১৯ শনাক্ত
কালীগঞ্জে প্রাণ আরএফএল গ্রুপের এক কর্মকর্তাসহ আরও ৭ জন কোভিড-১৯ শনাক্ত
কোভিড-১৯: কালীগঞ্জে ব্যবসায়ীসহ দুই জনের মৃত্যু
কালীগঞ্জে হা-মীম গ্রুপের আরও ২ জনসহ ৫ জনের কোভিড-১৯ শনাক্ত
কালীগঞ্জে ‘সোনালী ব্যাংক’র নিরাপত্তার দায়িত্বে থাকা আনসার সদস্য কোভিড-১৯ শনাক্ত
কালীগঞ্জে হা-মীম গ্রুপের আরও এক কর্মকর্তা কোভিড-১৯ শনাক্ত
কালীগঞ্জে হা-মীম গ্রুপের ইন্ডাস্ট্রিয়াল পার্কে কাভার্ড ভ্যানের চাপায় নিরাপত্তা প্রহরীর মৃত্যু
কালীগঞ্জে সর্বশেষ ২ গৃহবধূসহ কোভিড-১৯ শনাক্ত ১০৯ জনের
কালীগঞ্জে আরও এক পুলিশ সদস্যসহ ২ জন কোভিড-১৯ শনাক্ত, মোট ১০৫ জন
কালীগঞ্জে এক শিশু ও পাঁচ নারীসহ ১০ জন কোভিড-১৯ শনাক্ত, ছড়িয়ে পড়ছে পুরো উপজেলায়?
কালীগঞ্জে করোনা শনাক্ত ৯১ জনের মধ্যে ‘করোনা মুক্ত’ ৫ চিকিৎসকসহ ৩৩ জন
গাজীপুরে ‘করোনা মুক্ত’ ছাড়পত্র পেলেন সাত চিকিৎসকসহ ১১৮ জন
চিকিৎসক ও রোগীর সুরক্ষায় কালীগঞ্জে ‘করোনা ভাইরাস নমুনা সংগ্রহ বুথ’ স্থাপন
গাজীপুরে চিকিৎসক ও রোগীর সুরক্ষায় ‘করোনাভাইরাস নমুনা সংগ্রহ বুথ’ স্থাপন
কালীগঞ্জে ১৫ দিনে ৪৩০ জনের মধ্যে ৯০ জনই করোনা শনাক্ত!
কালীগঞ্জে চার দিন বিরতি দিয়ে আবারও হাসপাতালে করোনার হানা, মোট শনাক্ত ৯০
কালীগঞ্জে নতুন করে ৯ পুলিশসহ ১৪ জন করোনা পজেটিভ, মোট ৮৯
কালীগঞ্জে নার্স, পুলিশ ও ইউএনও অফিসের কর্মীসহ একদিনে ‘সর্বোচ্চ ৩১’ জন পজেটিভ
কালীগঞ্জে ২ এসআই ও হাসপাতালের নার্সসহ ৪ জন করোনা পজেটিভ, মোট ৪৩
কালীগঞ্জে নার্সসহ আরো ২ জন করোনা পজেটিভ, মোট ৩৯ জন
কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১১ ও থানার ১ জনসহ ২৩ জন করোনা পজেটিভ
কালীগঞ্জে এক শিশুসহ নতুন করে পাঁচজনের করোনা শনাক্ত, আইসোলেশনে পাঠাতে বিলম্ব?
কালীগঞ্জে এক চিকিৎসক ‘করোনা’ পজেটিভ
কালীগঞ্জে ‘বহিরাগতরাই’ ছড়াচ্ছে করোনাভাইরাস; স্বামী-স্ত্রীসহ আরো তিনজন আক্রান্ত
কালীগঞ্জে পাঁচজন করোনাভাইরাসে আক্রান্ত
গাজীপুরে হোম কোয়ারেন্টাইনে থাকা তিনজন বিশেষজ্ঞ চিকিৎসক করোনা পজেটিভ