কোভিড-১৯: গাজীপুরে আরও ৮৮ জনসহ মোট শনাক্ত ৩ হাজার ৫২৩ জন

গাজীপুর কণ্ঠ ডেস্ক : কোভিড-১৯-এর হটস্পট খ্যাত গাজীপুরে নতুন করে আরও ৮৮ জন শনাক্ত হয়েছেন। এ নিয়ে মোট শনাক্তের সংখ্যা হল ৩ হাজার ৫২৩ জন। এ ভাবে প্রতিদিন শনাক্ত বৃদ্ধি চিন্তা বাড়াচ্ছে চিকিৎসক-বিশেষজ্ঞ থেকে প্রশাসনের কর্মকর্তাদের।

শনাক্তের পাশাপাশি বাড়ছে মৃত্যুও। গাজীপুর সিভিল সার্জন অফিসের তথ্য অনুসারে, গত ২৪ ঘণ্টায় নতুন করে ২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে গাজীপুরে মোট ৪৩ জন প্রাণ হারালেন কোভিড-১৯-এর কারণে। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১০২৫ জন।

মোট ২৪ হাজার ১৯০ জনের নমুনা সংগ্রহ করে এই তথ্য পাওয়া গেছে।

বুধবার (১ জুলাই) সর্বশেষ পাওয়া রিপোর্ট অনুযায়ী এ তথ্য জানিয়েছেন গাজীপুরের সিভিল সার্জন মো. খায়রুজ্জামান।

গাজীপুরে সিটি করপোরেশন ও সদর উপজেলা এলাকায় কোভিড-১৯ শনাক্তের সংখ্যা এখনও সর্বাধিক।

গাজীপুর সিভিল সার্জন অফিসের তথ্য অনুসারে, গাজীপুর সিটি করপোরেশন ও সদর উপজেলা এলাকায় এই পর্যন্ত কোভিড-১৯ শনাক্ত হয়েছে ২ হাজার ১২১ জন, শ্রীপুরে উপজেলায় ৪২১ জন, কালিয়াকৈর উপজেলায় ৪১৮ জন, কালীগঞ্জে ৩২৯ জন এবং কাপাসিয়ায় ২৩৪ জন।

গাজীপুরের সিভিল সার্জন বলেন, ‘গাজীপুরের ৩৭০ জনের নমুনা পরীক্ষায় সর্বশেষ পাওয়া রিপোর্ট অনুযায়ী নতুন করে আরও ৮৮ জন কোভিড-১৯ পজেটিভ শনাক্ত হয়েছে। নতুন শনাক্তদের মধ্যে রয়েছে সদরে (মহানগর) ৩১ জন, শ্রীপুরে উপজেলায় ২১ জন, কালীগঞ্জে ২০ জন, কাপাসিয়ায় ১১ জন এবং কালিয়াকৈরে ৫ জন।

সিভিল সার্জন আরো বলেন, ‘এ পর্যন্ত গাজীপুরে ২৪ হাজার ১৯০ জনের নমুনা সংগ্রহ ও পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে কোভিড-১৯ শনাক্ত হয়েছে ৩ হাজার ৫২৩ জনের। কোভিড-১৯-এ আজ পর্যন্ত গাজীপুরে মোট মৃত্যু হয়েছে ৪৩ জনের’।

 

আরো জানতে…………..

কোভিড-১৯: গাজীপুরে শনাক্ত আরও ৩৭ জন, মৃত্যু হয়েছে আরও ২ জনের