টঙ্গী থেকে বিদেশি বিয়ারসহ ২ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব

বিশেষ প্রতিনিধি : টঙ্গী থেকে ৪৮ ক্যান বিদেশি বিয়ারসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব।

বৃহস্পতিবার (২ জুলাই) দুপুরে টঙ্গী মাজারগেইট এলাকা হতে তাদের আটক করা হয়।

আটক দুজন হলেন- ঢাকার তেজগাঁও থানার শাহিনবাগ এলাকার মামুন মোল্লা (৩৮) ও একই জেলার পল্লবী থানার উত্তর কালশি এলাকার হাসেম শেখ (৫০)।

র‌্যাব-১ এর গাজীপুরের পোড়াবাড়ী ক্যাম্পের কোম্পানি কামান্ডার লে. কমান্ডার আব্দুল্লাহ আল-মামুন জানান, গোপন সংবাদের ভিত্তিতে দুপুর সাড়ে ১২টার দিকে টঙ্গীর মাজারগেইট এলাকায় মহাসড়কে অভিযান চালিয়ে ৪৮ ক্যান বিদেশি বিয়ারসহ ওই দুই ব্যক্তিকে আটক করা হয়।

এসময় তাদের ব্যবহৃত একটি প্রাইভেটকার, তিনটি মোবাইল ফোন ও নগদ দুই হাজার টাকা জব্দ করা হয়।