চীনা ভ্যাকসিন ট্রায়ালের অনুমোদন দিলো সরকার

গাজীপুর কণ্ঠ ডেস্ক : চীনা কোম্পানি সিনোভ্যাকের তৈরি করা ভ্যাকসিনের তৃতীয় পর্যায়ের ট্রায়াল বাংলাদেশে করার অনুমোদন দিয়েছে সরকার।

বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ের সভাকক্ষে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এ কথা জানিয়েছেন।

এর আগে তিনি বলেছিলেন, চীনের কাছ থেকে করোনাভাইরাসের ভ্যাকসিন কেনা ও বাংলাদেশে পরীক্ষামূলক প্রয়োগ করতে দেওয়া হবে কি না সে বিষয়ে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।