গাজীপুর কণ্ঠ ডেস্ক : বাংলাদেশ পাবলিক বিশ্ববিদ্যালয় জনসংযোগ সমিতির (বাপাজস) কার্যনির্বাহী পরিষদের ২১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা (তথ্য ও গণসংযোগ বিভাগ) মোহাম্মদ আল-আমিন খান প্রচার সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন।
তার বাড়ি কালীগঞ্জ উপজেলার মাজুখান গ্রামে।
বাংলাদেশ পাবলিক বিশ্ববিদ্যালয় জনসংযোগ সমিতির (বাপাজস) এক প্রেস বিজ্ঞপ্তিতে গত ২১ সেপ্টেম্বর এ তথ্য জানানো হয়েছে।
জানা গেছে, বাংলাদেশের ৪৬ পাবলিক বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ অফিসের কর্মকর্তাদের পেশাগত সংগঠন হচ্ছে ‘বাংলাদেশ পাবলিক বিশ্ববিদ্যালয় জনসংযোগ সমিতি (বাপাজস)’। কোভিট-১৯ পরিস্থিতির কারণে গত ১৫ সেপ্টেম্বর সমিতির নির্বাচনী সাধারণ সভা অনলাইন মাধ্যম জুমে অনুষ্ঠিত হয়। সভায় সমিতির নবগঠিত ২১ সদস্যবিশিষ্ট অবকাঠামো অনুমোদনসহ সর্বসম্মতিক্রমে ২১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়।