গাজীপুর কণ্ঠ ডেস্ক : কাশিমপুর কারাগার-১ এ বন্দি শওকত আলী (৪৯) নামে এক হাজতির মৃত্যু হয়েছে।
বুধবার (৩১ মার্চ) সকাল ১০টার দিকে তার মৃত্যু হয়।
মৃত শওকত আলী রাজধানী পল্লবী থানা এলাকার মৃত কাওসার আলীর ছেলে।
কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১ এর জেলার রীতেশ চাকমা জানান, সকালে কারাগারের ভেতরে অসুস্থ হয়ে পড়ে শওকত আলী। এসময় তাকে দ্রুত কারা হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া হয়। পরে তার অবস্থার অবনতি হলে দ্রুত গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে সকাল ১০টার দিকে কর্তব্যরত চিকিৎসক চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে শওকত আলীকে মৃত ঘোষণা করেন।
২০১৮ সালের ২৮ ফেব্রুয়ারি থেকে হত্যা মামলায় শওকত আলী এ কারাগারে বন্দি ছিলেন। কয়েদি নম্বর- ৭২৭/১৮ ছিল। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে।