শ্রীপুরে মাদক বিক্রির সময় ডিবি পুলিশের অভিযান, ১৬’শ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৪

গাজীপুর কণ্ঠ ডেস্ক : ইয়াবা বিক্রির সময় শ্রীপুরের মুলাইদ এলাকায় অভিযান পরিচলনা করে ১৬’শ পিস ইয়াবাসহ ৪ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

শুক্রবার (২১ মে) রাতে অভিযান পরিচলনা করে তাদের গ্রেপ্তার করা হয়।

গাজীপুর জেলা পুলিশ সুপারের নির্দেশে জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) আমির হোসেনের তত্বাবধানে এ অভিযান পরিচলনার নেতৃত্বে ছিলেন উপপরিদর্শক (এসআই) বিজন বৈদ্য।

গ্রেপ্তার মাদক ব্যবসায়ীরা হলো: ময়মনসিংহের ভালুকা থানার ডুবালিয়াপাড়া জামিরদীয়া এলাকার আমান উল্যাহর ছেলে কামাল হোসেন (৩৮), একই থানার বাটাজোড় পশ্চিমপাড়া এলাকার আঃ করিম মিয়ার ছেলে ফারুক মিয়া (৩৫), ফুলবাড়ীয়া থানার বাশদ্দী এলাকার রফিকুল ইসলামের ছেলে তরিকুল ইসলাম (২৫) ও গাজীপুর মহানগরের গাছা থানার খাইলকুর এলাকার আবুল হোসেনের ছেলে রাশেদুল আলম (৩৬)।

শনিবার (২২ মে) বিকেলে সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে এ তথ্য জানায় গাজীপুর জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গাজীপুর জেলা গোয়েন্দা পুলিশের মাদক বিরোধী স্পেশাল টীম গোপন সংবাদের ভিত্তিতে শ্রীপুরের মুলাইদ (এমসি) এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অভিযান পরিচালনা করে মাদক ক্রয়-বিক্রির সময় ঘটনাস্থল থেকে মাদক ব্যবসায়ী কামাল হোসেন ১২’শ পিস ইয়াবাসহ, ফারুক মিয়াকে ৩’শ পিস ইয়াবাসহ, তরিকুল ইসলামকে ১’শ ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার করে। তাদের তিনজনের কাছ থেকে সর্বমোট ১৬’শ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। এছাড়াও রাশেদুল আলম নামে আরো এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। তাদের বিরুদ্ধে শ্রীপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে {মামলা নাম্বার ২৫(৫)২১}। মামলাটি তদন্ত করবে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। অবৈধ মাদকের উৎস অনুসন্ধান ও জড়িত অন্যান্য মাদক ব্যবসায়ীদের গ্রেপ্তার এবং মাদকের পরবর্তী গন্তব্যস্থলের তথ্য জানতে অভিযান ও তদন্ত অব্যাহত রয়েছে।