গাজীপুর কণ্ঠ ডেস্ক : দ্রুত সময়ের মধ্যেই ক্ষমতাসীন আওয়ামী লীগের ‘পূর্ণাঙ্গ কমিটি’ পেতে যাচ্ছে কালীগঞ্জ পৌর আওয়ামী। ইতিমধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের জন্য কাজ শুরু করেছেন কালীগঞ্জ পৌর আওয়ামী লীগের সভাপতি এস.এম রবীন হোসেন এবং সাধারণ সম্পাদক কামরুল ইসলাম।
রোববার (২৩ মে) রাতে এমনটাই বলেছেন কালীগঞ্জ পৌর আওয়ামী লীগের সভাপতি ও কালীগঞ্জ পৌরসভার মেয়র এস.এম রবীন হোসেন।
দলীয় সূত্রে জানা গেছে, সম্মেলনের প্রায় দেড় বছর পর কালীগঞ্জ পৌর আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি গঠনের উদ্যোগ নেয়া হয়েছে। এর আগে ২০১৯ সালের ৬ নভেম্বর (বুধবার) ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল। ওই সম্মেলনে বিনা প্রতিদ্বন্ধিতায় পৌর আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হয়েছিলেন এস.এম রবীন হোসেন এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হন কামরুল ইসলাম।
ওইদিন কালীগঞ্জ উপজেলা চত্ত্বরে শহীদ ময়েজউদ্দিন মুক্তমঞ্চে অনুষ্ঠিত পৌর আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির মহিলা বিষয়ক সম্পাদক এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মেহের আফরোজ চুমকি এমপি’র উপস্থিতিতে নির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করেছিলেন সম্মেলনের প্রধান বক্তা উপজেলা আওয়ামী লীগের তৎকালীন সাধারণ সম্পাদক আব্দুল গণি ভূঁইয়া।
এরপর থেকে দীর্ঘদিন যাবৎ পূর্ণাঙ্গ কমিটি ছাড়াই সকল সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করছেন কালীগঞ্জ পৌর আওয়ামী লীগের সভাপতি এস.এম রবীন হোসেন এবং সাধারণ সম্পাদক কামরুল ইসলাম।
কালীগঞ্জ পৌর আওয়ামী লীগের সভাপতি ও কালীগঞ্জ পৌর মেয়র এস.এম রবীন হোসেন বলেন, ”মেহের আফরোজ চুমকি এমপি’র সার্বিক দিক-নির্দেশনায় দ্রুত সময়ের মধ্যেই পূর্ণাঙ্গ কমিটি পেতে যাচ্ছে কালীগঞ্জ পৌর আওয়ামী। ইতিমধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের লক্ষ্যে কাজ শুরু হয়েছে।”
উল্লেখ্য: কালীগঞ্জ পৌর আওয়ামী লীগের বিদায়ী কমিটির সভাপতি ছিলেন আহামদুল কবির এবং সাধারণ সম্পাদক ছিলেন শাহ আলম দেওয়ান। ওই কমিটি ছিল ৬৯ সদস্য বিশিষ্ট।
আরো জানতে……
কালীগঞ্জ পৌর আওয়ামী লীগের সভাপতি রবিন, সাধারণ সম্পাদক কামরুল
কালীগঞ্জ পৌর নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী রবীন হোসেনের জয়
কালীগঞ্জ পৌর নির্বাচনে মেয়র পদে আ.লীগের মনোনয়ন পেলেন এস এম রবীন হোসেন