করোনায় আক্রান্ত কাশিমপুর কারাগারের জেল সুপার ও জেলার
বিশেষ প্রতিনিধি : কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার এবং কারাগার-১ এর জেলার করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন।
করোনা আক্রান্ত হয়ে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার হালিমা খাতুন এবং কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১ এর জেলার রিতেশ চাকমা আইসোলেশনে রয়েছেন।
শুক্রবার (৬ আগস্ট) কারা কর্তৃপক্ষ সূত্রে এ তথ্য জানা গেছে।
কাশিমপুর কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারের জেলার (ভারপ্রাপ্ত) সৈয়দ শাহ শরীফ বলেন, সিনিয়র জেল সুপার (ভারপ্রাপ্ত) হালিমা খাতুনের করোনা পজেটিভ পাওয়া গেছে। বর্তমানে তিনি আইসোলেশনে আছেন।
অপরদিকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১ এর সিনিয়র জেল সুপার (ভারপ্রাপ্ত) মো. গিয়াস উদ্দিন বলেন, জেলার রিতেশ চাকমার করোনা ভাইরাসের লক্ষণ দেখা দিলে তার নমুনা পরীক্ষা করা হয়। পরে গত ৪ আগস্ট তার রিপোর্টে পজেটিভ আসে। বর্তমানে তিনি বাসায় আইসোলেশনে আছেন।
উল্লেখ্য : এর আগে গত ২৬ জুলাই কাশিমপুর কারাগার-২ এ বন্দি ১০ ট্রাক অস্ত্র মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ও এনএসআইয়ের সাবেক মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবদুর রহিম করোনা শনাক্ত হয়। পরে তাকে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার শারীরিক অবস্থার উন্নতি না হওয়ায় ঢাকা কেন্দ্রীয় কারাগারের মাধ্যমে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ও পরে সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
আরো জানতে…
১০ ট্রাক অস্ত্র মামলায় কারাগারে বন্দি ব্রিগেডিয়ার (অব.) রহিম করোনায় আক্রান্ত



