গাজীপুরে আরও ৬ জনের মৃত্যু, শনাক্ত ১৯৬ জন

গাজীপুর কণ্ঠ ডেস্ক : গাজীপুরে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আরো ৬ জনের মৃত্যু হয়েছে। আর এই সময়ে নতুন করে আরো ১৯৬ জনের করোনা শনাক্ত হয়েছে।

শনাক্তের হিসেবে ২৪ ঘণ্টার যা দাঁড়ায় নমুনা পরীক্ষার শতকরা ৫১ দশমিক ১৭ শতাংশ।

সোমবার (৯ আগস্ট) সিভিল সার্জন অফিস থেকে এ তথ্য জানানো হয়েছে।

সিভিল সার্জন অফিস থেকে জানানো হয়েছে, ”গত ২৪ ঘণ্টায় রোববার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত) ৩৮৩ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এতে শনাক্ত হয়েছে ১৯৬ জন। এ সময়ে মৃত্যু হয়েছে ৬ জনের।”

”এ পর্যন্ত গাজীপুরের মোট ১ লাখ ১১ হাজার ৯৬৭ জনের নমুনা পরীক্ষা হয়েছে। এরমধ্যে করোনার সংক্রমণ শনাক্তের সংখ্যা ২০ হাজার ২০২ জন। তাঁদের মধ্যে মারা গেছেন মোট ৩৮৭ জন। মোট সুস্থ হয়েছেন ১৫ হাজার ৭৯৮ জন।”

আরো জানানো হয়, ”গত ২৪ ঘণ্টায় নতুন শনাক্তদের মধ্যে রয়েছে সর্বাধিক সদরে (মহানগর) ১১৩ জন, কাপাসিয়ায় ৫৪ জন, শ্রীপুরে ১০ জন, কালীগঞ্জে ১০ জন এবং কালিয়াকৈরে ৯ জন।”

”এখন পর্যন্ত সর্বাধিক কোভিড-১৯ শনাক্ত হয়েছে সদরে (মহানগর) ১২ হাজার ২৪৬ জন। এছাড়াও শ্রীপুরে ২৫৯২ জন, কালিয়াকৈরে ২০৩১ জন, কাপাসিয়ায় ১৮৪৮ জন এবং কালীগঞ্জে ১৪৮৫ জন।”

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button