কালীগঞ্জে নাতিকে বাঁচাতে গিয়ে দাদার মৃত্যু!

গাজীপুর কণ্ঠ ডেস্ক : কালীগঞ্জে তানভীর (৩) নামে এক শিশুকে সড়ক দুর্ঘটনা থেকে বাঁচাতে গিয়ে সিএনজি অটোরিকশার ধাক্কায় হোসেন খাঁন (৬৭) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। নিহত হোসেন খাঁন সম্পর্কে শিশু তানভীরের দাদা।

সোমবার (২৬ অক্টোবর) সকাল পৌণে ৮টার দিকে জামালপুর ইউনিয়নের চুপাইর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন জামালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খাইরুল আলম।

নিহত হোসেন খাঁন চুপাইর খাঁন বাড়ির মৃত দিলা খাঁনের ছেলে। আর দুর্ঘটনা থেকে প্রাণে বেঁচে যাওয়া শিশু তানভীরের পিতা আশিক খাঁন।

নিহতের ভাতিজা মোসলেহ উদ্দিন খাঁন ও স্থানীয়রা জানায়, সকালে শিশু তানভীর বাড়িতে খেলা করছিল। সে সময় হঠাৎ করেই তানভীর বাড়ির সঙ্গে থাকা সড়কে চলে যায়। এমন সময় দালান বাজার-কাপাসিয়া মোড় সড়ক দিয়ে কালীগঞ্জগামী একটি সিএনজি চালিত অটোরিকশা যাচ্ছিল। দূর থেকে এ ঘটনা দেখে দৌড়েঁ গিয়ে নাতিকে বাঁচানোর চেষ্টা করে নিজেই সিএনজির সঙ্গে ধাক্কা খেয়ে গুরুতর আহত হন হোসেন খাঁন। পরে তাকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

জামালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খাইরুল আলম বলেন, সকালে চুপাইর এলাকায় সড়ক দুর্ঘটনায় আলম খাঁনের মৃত্যু হয়েছে।

 

এ সংক্রান্ত আরো জানতে…..

কালীগঞ্জে নৌকাডুবি: নাতিনকে বাঁচাতে প্রাণপণ চেষ্টা করে দাদার মৃত্যু

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button