করোনা আক্রান্ত মেসি

গাজীপুর কণ্ঠ, খেলাধুলা ডেস্ক : করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন লিয়োনেল মেসি। প্যারিস সেইন্ট জার্মেইঁ (পিএসজি) দলের আরও তিন ফুটবলার করোনা আক্রান্ত। পিএসজি-র তরফে জানানো হয়েছে তাঁরা হলেন বেরনাট, সার্জিয়ো রিকো এবং নাথান বিটুমাজালা। সোমবার ফরাসি কাপে পিএসজি-র খেলা রয়েছে।

পিএসজি জানায়, আক্রান্ত খেলোয়াড়রা এখন আইসোলেশনে আছেন এবং যথাযথ কোভিড প্রটোকল মেনে আইসোলেশনে থাকবেন তারা।

সোমবার থেকে ফরাসি সরকার নতুন আইসোলেশন নিয়ম জারি করতে যাচ্ছে। যারা পজিটিভ হবেন, কিন্তু টিকা নেওয়া থাকবেন তারা ১০ দিনের পরিবর্তে সাত দিন আইসোলেশনে থাকবেন।

তৃতীয় সারির ক্লাব ভেনেসের বিপক্ষে সোমবার (৩ জানুয়ারি) রাতে হতে যাওয়া ফরাসি কাপ সামনে রেখে করোনা টেস্ট করা হয় পুরো দলের। শনিবার রাতে এক স্টাফের আক্রান্তের খবর মিলেছিল। পরে জানানো হয়, মেসিসহ লেফট ব্যাক হুয়ান বার্নাট, ব্যাকআপ গোলকিপার সার্জিও রিকো ও ১৯ বছর বয়সী মিডফিল্ডার নাথান বিতুমাজালার করোনা শনাক্ত হয়েছে।

ধারণা করা হচ্ছে, আর্জেন্টিনায় ছুটি কাটানোর সময় মেসির শরীরে করোনা বাসা বাঁধে। গত ২২ ডিসেম্বর এফসি লরেন্তের বিপক্ষে ১-১ গোলে পিএসজির ড্রর ম্যাচ খেলে ছুটি কাটাতে দেশে যান ৩৪ বছর বয়সী ফরোয়ার্ড।

মেসি বড়দিনের উৎসব করেছেন কোনো বিধি না মেনেই। সান্তে ফের রোজারিওতে এক কনসার্টে স্ত্রী আন্তোনেয়া রোকুজ্জোর সঙ্গে নাচতে ও গাইতে দেখা যায় তাকে।

করোনায় আক্রান্ত হওয়ায় ভেনেসের বিপক্ষে ফরাসি কাপের ম্যাচের পর ৯ জানুয়ারি লিওঁর বিপক্ষে লিগ ওয়ানেও মেসির খেলা নিয়ে শঙ্কা রয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button