অঙ্গহানির ভয় নেই তুলার, আর্থিকরূপে লাভবান হবেন বৃশ্চিক

গাজীপুর কণ্ঠ, রাশিফল ডেস্ক : মেষ : ন্যায়ের পথে চলার প্রবল বাসনা থেকে উৎকোচ না নিয়ে সহকর্মীদের বাধা কাটিয়ে কাজ করা বেশ কষ্টের। হাল ছাড়বেন না, সফল হবেন।

বৃষ : মহাভারতের চরিত্র ভগীরথের ন্যায় সমাজে সততার জল সিঞ্চনের প্রচন্ড সুযোগ আসবে। কিন্তু অর্থের লোভ ভুল পথে চালনা করবে, সাবধান।

মিথুন : এবার বুঝি সোনার মৃগ ধরা দেবে। বড় কোনো পরিকল্পনা থাকলে নির্দ্বিধায় এগিয়ে যান। সরকারি উচ্চপদস্থ কর্মচারীর সহায়তা পাবেন।

কর্কট : “টু বি অর নট টু বি” হ্যামলেটের মতো দ্বিধাদ্বন্দ্বে না ভুগে মনের কথাটা প্রকাশ করুন, গৃহীত হতে পারে। ভয় করবেন না, জয় হবে।

সিংহ : শিক্ষাঙ্গনে জড়িত ব্যক্তিদের রাজরোষে পড়ার সম্ভাবনা রয়েছে। গায়ে পড়ে সরকারের উচ্চপদস্থ কর্মকর্তাকে উৎকোচ প্রদান করবেন না।

কন্যা : শারীরিক কারণে ইরেকটাইল ডিসফাংশনে ভুগে মানসিক ও পারিবারিক শান্তি বিনষ্ট হতে পারে। মনোরোগ বিশেষজ্ঞের পরামর্শ গ্রহণ করুন।

তুলা : কামদেবের শর আপনার অঙ্গে আঘাত হানতে পারে। অঙ্গহানির ভয় নেই, তবে রিপুর তাড়নায় ভুল পথে পা বাড়াতে পারেন। সুচিন্তিত সিদ্ধান্ত নিন।

বৃশ্চিক : শনিগ্রহের প্রভাবে পরিবারের নিকটাত্মীয়ের তিরোধানের সম্ভাবনা, যা আপনার মনোপীড়ার কারণ হলেও আর্থিকরূপে লাভবান হবেন।

ধনু : অনূঢ়া নারীদের খান্নাসের কুদৃষ্টির ফলে রাতে ঘুমের ব্যাঘাত হতে পারে। এ সময় স্বেচ্ছায় রিপুর তাড়নে নিজেরে সমর্পণ করবেন না।

মকর : পুরনো কোনো পাপের ফলে হঠাৎ সমাজে সম্মানহানির ঝামেলায় পড়তে পারেন। যদি সম্ভব হয়, সেই পাপ মোচনের জন্য সন্ধি করুন।

কুম্ভ : সহজ অর্থোপার্জনে কোনো রমণীর উপরোধ পেতে পারেন। ফাঁদে পা দিয়েছেন কি মরেছেন। যত লোভই আসুক সম্মান দানে বিরত থাকুন।

মীন : দেদার অর্থ ওড়াচ্ছে এমন বন্ধু বা বান্ধবী থেকে সাবধান থাকুন। ভুলেও এর অর্থ সাহায্য নেবেন না। এর টাকা কালো না সাদা কে জানে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button