নিকটজনের আদিরসে প্রলুব্ধ হলে আর্থিক ক্ষতি কর্কটের
গাজীপুর কণ্ঠ, রাশিফল ডেস্ক : মেষ : এ সপ্তাহে শতভিষা নক্ষত্রের প্রভাবে জাতক যেকোনো কাজে বিশেষ করে শিক্ষা ও সংস্কৃতির ক্ষেত্রে সাফল্য লাভ করবেন।
বৃষ : এ সপ্তাহটা কাউন্ট লুই হ্যামন বা কিরোর চ্যালদিন সংখ্যাতত্ত্বের প্রণালি অনুসারে আপনি চলার পথে একা হয়ে পড়বেন। মনোবল হারাবেন না।
মিথুন : আপনার এ সপ্তাহে অর্থ ভাগ্য ভালো। আপনার মঙ্গললগ্ন আপনাকে কোনো শৈল্পিক জীবিকায় প্রলুব্ধ করবে। যেমন তৈলচিত্র, ছাপচিত্র ইত্যাদি।
কর্কট : নিষ্ক্রিয় মঙ্গলের ঘরে বুধের অবস্থানের ফলে আপনার কোনো নিকটজন আদিরসে প্রলুব্ধ করে অর্থ আত্মসাৎ করবে। প্রতারক হতে সাবধান।
সিংহ : পরাশর মুনির মতে বৃহস্পতির সপ্তম পূর্ণদৃষ্টির ফলে জাতক রক্ষণশীল গোষ্ঠীকে বৃদ্ধাঙ্গুল প্রদর্শন করে আধুনিক পদ্ধতির কাজে লাভবান হবেন।
কন্যা : রাহু এবং কেতুর গতি দক্ষিণাবর্তে হওয়ায় এ সপ্তাহে জাগতিক কোনো সম্পত্তি লাভের সমূহ সম্ভাবনা রয়েছে। বড়দের সমীহ করুন।
তুলা : আপনি রাহুর ত্রিপাদদৃষ্টি গোচর হয়েছেন। শারীরিক কোনো সমস্যায় ভুগতে পারেন। এবার স্নেহজাতীয় খাদ্য পরিহারের চেষ্টা করুন। লাভ হবে।
বৃশ্চিক : দশমে রবির অবস্থান ফলে অপ্রত্যাশিত অর্থলাভের সম্ভাবনা রয়েছে। নিকটাত্মীয়ের বা বন্ধুবান্ধবের প্ররোচনায় অর্থ বিফলে যেতে পারে।
ধনু : জন্মকুণ্ডলীর বিচারে চন্দ্র ও মঙ্গলের শুভদৃষ্টির কারণে জাতকের পুত্রসন্তান লাভ বা রাষ্ট্রীয় সম্মান অথবা রাজকীয় অনুগ্রহ দ্বারা লাভবান হবেন।
মকর : কারক কুণ্ডলীর বিচারে জাতক হঠাৎ এমন কোনো ঝামেলায় জড়াবেন যে, আপনার অর্জিত বৈষয়িক সম্পদ হাতছাড়া হতে পারে। সাবধান হোন।
কুম্ভ : সপ্তশূন্য চক্রানুযায়ী এ সপ্তাহে জাতকের বেহাত হওয়া সম্পত্তি পুনরুদ্ধার হওয়ার সম্ভাবনা রয়েছে। পরিবারের বয়োজ্যেষ্ঠের পরামর্শ গ্রহণ করুন।
মীন : এ সপ্তাহে নীচস্থ গ্রহের প্রভাবে মানসিক চাঞ্চল্য পরিলক্ষিত হয়। জাতক-জাতিকা নির্বিশেষে রিপুর তাড়নায় তাড়িত হবেন। আবেগ সংবরণ করুন।



