গাজীপুর কণ্ঠ ডেস্ক : কাপাসিয়ায় বাসের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন।
শনিবার (৯ জুলাই) সকাল সাড়ে ৮টার দিকে রাজেন্দ্রপুর-টোক সড়কের চেওরাইট এলাকার ইলুর মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে একজন হলেন গাছা থানার সাইনবোর্ড এলাকার রুবেলের স্ত্রী নূর জাহান বেগম। অন্য দু’জনের পরিচয় জানা যায়নি।
কাপাসিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) এ এফ এম নাসিম বলেন, সকাল সাড়ে ৮টার দিকে কাপাসিয়া-টোক সড়কের চেওরাইট এলাকার ইলুর মোড়ে ঢাকাগামী একটি বাস কিশোরগঞ্জগামী একটি সিএনজি অটোরিকশাকে ধাক্কায় দেয়। এতে সিএনজিতে থাকা যাত্রীরা গুরুতর আহত হয়। পরে তাদের উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে কর্তব্যরত চিকিৎসক তিনজনকে মৃত ঘোষণা করেন।
গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) রফিকুল ইসলাম বলেন, সকালে দু’জনকে নিহত ও দুজনকে আহত অবস্থায় হাসপাতালে আনা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় আরও একজন মারা যায়।