গাজীপুর কণ্ঠ ডেস্ক : শ্রীপুরে ময়লার স্তূপ থেকে এক নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (৩ জানুয়ারি) দুপুর ১২টার দিকে শ্রীপুর বাজার এলাকার একটি ময়লার স্তূপ থেকে লাশটি উদ্ধার করা হয়।
শ্রীপুর থানার উপপরিদর্শক (এসআই) মোশারফ হোসেন চৌধুরী বলেন, শ্রীপুর বাজার এলাকায় ময়লার স্তূপে ওই নবজাতক শিশুর লাশ পড়ে থাকতে দেখে এলাকাবাসী থানায় খবর দেন। পরে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা হয়েছে। নিহত নবজাতক শিশুর পরিচয় জানা যায়নি। নবজাতক ছেলে শিশুর বয়স আনুমানিক একদিন। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।