শাহরিয়ার কবিরের মেয়ের লাশ উদ্ধার

শাহরিয়ার কবিরের মেয়ের লাশ উদ্ধার

গাজীপুর কণ্ঠ ডেস্ক : ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবিরের মেয়ে অর্পিতা কবির মুমুর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে তাদের বাসা থেকে।

বৃহস্পতিবার (৮ জুন) রাতে শাহরিয়ার কবিরের মহাখালীর বাসা থেকে লাশটি উদ্ধার করেছে পুলিশ।

ঢাকা মহানগর পুলিশের গুলশান বিভাগের উপ-কমিশনার মো. শহিদুল্লাহ সংবাদ মাধ্যমকে বলেন, ৪১ বছর বয়সী মুমুর লাশ বাসার বাথরুমের জানালার সঙ্গে রশি থেকে ঝুলছিল।

“তিনি আত্মহত্যা করেছেন। রাতেই পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।”

তবে কী কারণে তিনি আত্মহত্যা করে থাকতে পারেন, সে বিষয়ে কোনো তথ্য দিতে পারেননি এই পুলিশ কর্মকর্তা। এ বিষয়ে শাহরিয়ার কবিরের পরিবারের কারও বক্তব্য পাওয়া যায়নি।