সুপারনিউমারি পদোন্নতি পেয়ে অতিরিক্ত ডিআইজি হলেন পুলিশের ১৪০ কর্মকর্তা

গাজীপুর কণ্ঠ ডেস্ক : বাংলাদেশ পুলিশের অতিরিক্ত উপপুলিশ মহাপরিদর্শক (গ্রেড-৪) পদে পদোন্নতি পেয়েছেন ১৪০ জন পুলিশ সুপার পদমর্যাদার কর্মকর্তা।
এ কর্মকর্তাদেরকে সুপারনিউমারি (সংখ্যাতিরিক্ত) পদের বিপরীতে পদোন্নতি দেওয়া হয়েছে। পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তারা স্বপদে বহাল থেকে দায়িত্ব পালন করবেন।
সোমবার (৬ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপ-সচিব মাহাবুবর রহমান শেখ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই পদোন্নতি দেওয়া হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, যে সকল কর্মকর্তা মিশন, শিক্ষাছুটি, লিয়েনে কর্মরত আছেন, সে সকল কর্মকর্তা মূল কর্মস্থলে যোগদানের পর তাদের পদোন্নতি কার্যকর হবে। এক্ষেত্রে তারা প্রকৃত যোগদানের পূর্বের কোনো আর্থিক সুবিধা পাবেন না।
আরও বলা হয়, পদগুলোতে কর্মরতদের অবসর, অপসারণ বা অন্য কোনো কারণে পদ শূন্য হলে তা স্বয়ংক্রিয়ভাবে বিলুপ্ত হবে। এই ১৪০টি সুপারনিউমারি পদের মেয়াদ হবে পদসৃজনের তারিখ থেকে এক বছর। অতিরিক্ত উপপুলিশ মহাপরিদর্শক (গ্রেড-৪) পদে পদোন্নতি পেয়েছেন ১৪০ জন পুলিশ সুপার পদমর্যাদার কর্মকর্তা।
এ কর্মকর্তাদেরকে সুপারনিউমারি (সংখ্যাতিরিক্ত) পদের বিপরীতে পদোন্নতি দেওয়া হয়েছে। পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তারা স্বপদে বহাল থেকে দায়িত্ব পালন করবেন।



