নিজস্ব সংবাদদাতা : নির্বাচন কমিশনের সম্মতিতে দ্বাদশ সংসদ নির্বাচনের আগে প্রথম ধাপে দেশের ৩৩৮ থানার ওসিকে বদলি করেছে পুলিশ সদর দপ্তর। এরমধ্যে গাজীপুরের কালীগঞ্জ, জয়দেবপুর, শ্রীপুর এবং কালিয়াকৈর থানার ওসিদেরও রদবদল করা হয়েছে।
বৃহস্পতিবার (০৭ ডিসেম্বর) রাতে পুলিশ সদর দপ্তরের পার্সোনেল ম্যানেজমেন্ট শাখা-২ এর অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ জহিরুল ইসলামের স্বাক্ষরিত এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
আদেশে কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ ফায়েজুর রহমানকে একই পদে বদলি করে শ্রীপুর থানায় পাঠানো হয়েছে। তাঁর স্থলে কালীগঞ্জ থানার ওসির দায়িত্ব পেয়েছে জয়দেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মাহতাব উদ্দিন।
অপরদিকে শ্রীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এ.এফ.এম নাসিমকে পাঠানো হয়েছে কালিয়াকৈর থানার ওসির দায়িত্ব দিয়ে। আর কালিয়াকৈর থানার অফিসার ইনচার্জ (ওসি) আকবর আলী খাঁন বদলি করা হয়েছে সাভার মডেল থানার ওসি হিসেবে।
এছাড়াও জয়দেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে আসছেন দক্ষিণ কেরানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শাজাহান।
নির্বাচন কমিশন ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মতিক্রমে ওসিদের বদলি করা হয়েছে। এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।
আরো জানতে………..
একযোগে গাজীপুরের তিন ইউএনওকে বদলি