পূবাইলে বাস চাপায় অটোরিকশা চালক নিহত, আহত ৩
নিজস্ব সংবাদদাতা : পূবাইলের তালটিয়া এলাকায় যাত্রীবাহী বাস চাপায় উজ্জ্বল (২৭) নামে এক অটোরিকশা চালক নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে অটোরিকশার তিন যাত্রী।
শনিবার (৯ ডিসেম্বর) রাত ১০টার দিকে টঙ্গী-ঘোড়াশাল সড়কের তালটিয়া জামান ফিলিং স্টেশন সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে।
নিহত উজ্জ্বল পূবাইলের খিলগাঁও (কলেজ গেইট) এলাকার সোহরাব মিয়ার ছেলে। সে অটোরিকশাষ চালক। আহতরা হলো অটোরিকশার যাত্রী জেমস সুমন হালদার, রাশেদ ও আবুল বাশার।
সত্যতা নিশ্চিত পূবাইল থানার উপপরিদর্শক (এসআই) সাইদুল ইসলাম বলেন, শনিবার রাত আনুমানিক ১০টার দিকে টঙ্গী গামী লাবিবা পরিবহনের যাত্রীবাহী একটি বাস (ঢাকা মেট্রো-ব- ১৫-৭৯১৬) তালটিয়া এলাকা অতিক্রম করছিলো। সে সময় বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী একটি অটোরিকশাকে চাপা দেয় ওই বাস। এতে অটো চালকসহ চার যাত্রী গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে টঙ্গী আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক অটো চালক উজ্জ্বলকে মৃত্যু ঘোষণা করেন। আহত তিনজন হাসপাতালে চিকিৎসাধীন আছেন। পুলিশ বাসটি জব্দ করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নো হবে।



