নিজস্ব সংবাদদাতা : কালীগঞ্জ পৌর শহরে থাকা তিনটি রেস্টুরেন্টে মোবাইল কোর্ট পরিচালনা করে ৫০ হাজার টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন।
সোমবার (১১ ডিসেম্বর) দুপুরে এ অভিযান পরিচালনা করেছেন কালীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে হাফছা নাদিয়া।

রেস্টুরেন্টে গুলো হলো, ফুড ক্লাব এন্ড চাইনিজ, আড্ডা রেস্টুরেন্ট এন্ড পার্টি সেন্টার এবং থ্রি স্টার ফাস্টফুড এন্ড মিনি চাইনিজ।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, বিভিন্ন অভিযোগের ভিত্তিতে সোমবার দুপুরে কালীগঞ্জের তিনটি রেস্টুরেন্টে মোবাইল কোর্ট পরিচালনা করেছেন কালীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে হাফছা নাদিয়া। সে সময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ফুড ক্লাব এন্ড চাইনিজ কর্তৃপক্ষকে ২০ হাজার টাকা এবং আড্ডা রেস্টুরেন্ট এন্ড পার্টি সেন্টার কর্তৃপক্ষকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়াও অত্যাবশ্যকীয় পণ্য নিয়ন্ত্রণ আইনে থ্রি স্টার ফাস্টফুড এন্ড মিনি চাইনিজকর্তৃপক্ষকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এছাড়াও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে বাজার মনিটরিং করেছেন কালীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে হাফছা নাদিয়া।
আরো জানতে………….
কালীগঞ্জে ফুড ক্লাব রেস্টুরেন্টে মোবাইল কোর্টের অভিযান: ২০ হাজার টাকা জরিমানা