কক্সবাজার ও কলকাতাগামী বিমানের ফ্লাইট বন্ধ

কক্সবাজার ও কলকাতাগামী বিমানের ফ্লাইট বন্ধ

গাজীপুর কণ্ঠ ডেস্ক : ঘূর্ণিঝড় ‘রেমাল’ এর কারণে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এর কক্সবাজারগামী সব ফ্লাইট বাতিল করা হয়েছে।

একই সঙ্গে রোববার (২৬ মে) কলকাতাগামী বিজি-৩৯৫ ও সোমবার বিজি-৩৯১ ফ্লাইট বাতিল করেছে বিমান কর্তৃপক্ষ।

শনিবার (২৫ মে) রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

সংস্থাটির জনসংযোগ শাখার কর্মকতা বোসরা ইসলাম সংবাদ মাধ্যমকে জানান, নিরাপত্তার বিষয়টি মাথায় রেখে এসব ফ্লাইট সাময়িক বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় বিমান কতৃপক্ষ।