কালীগঞ্জে ৩১ মামলার আসামি দুই গরু চোর গ্রেপ্তার

নিজস্ব সংবাদদাতা : কালীগঞ্জে ৩১ মামলার আসামি ও আন্তঃজেলা চোর চক্রের সদস্য দুই গরু চোরকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৭ অক্টোবর) তাদের ১০ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে।

গ্রেপ্তার দুই গরু চোর হলো, ময়মনসিংহের ত্রিশালের বাগান এলাকার কুদ্দুস শেখের ছেলে নুর নবী (২৪) ও আব্দুল হকের ছেলে রুবেল (৩০)। তারা পেশাদার আন্তঃজেলা চোর চক্রের সক্রিয় সদস্য।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার মধ্যরাতে স্থানীয়দের সহায়তায় উলুখোলা এলাকায় অভিযান পরিচালনা করে একটি চোরাই গাভী গরু ও চোরাই কাজে ব্যবহৃত একটি পিকআপ ভ্যান জব্দ এবং পেশাদার দুই চোরকে গ্রেপ্তার করেছে উলুখোলা পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপপরিদর্শক (এসআই) ফুরকান খান নেতৃত্বে একদল পুলিশ। গ্রেপ্তার দু’জন আন্ত:জেলা চোর চক্রের সক্রিয় সদস্য। তাদের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় খুন, চুরি ডাকাতিসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার দায়ে ৩১ টি মামলা রয়েছে। এছাড়াও গরু চুরির ঘটনায় বৃহস্পতিবার উলুখোলা পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই ফুরকান খান বাদি হয়ে কালীগঞ্জ থানার একটি মামলা দায়ের করেছেন।

কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আলাউদ্দিন জানান, এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কালীগঞ্জ থানা পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করছে। মঙ্গলবার মধ্যরাতে রাতে উলুখোলা এলাকায় অভিযান পরিচালনা করে আন্তঃজেলা চোর চক্রের দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। সে সময় একটি চোরাই গরু ও চোরাই কাজে ব্যবহৃত একটি পিকআপ জব্দ করা হয়। গ্রেপ্তার নুর নবীর বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় ১৪টি এবং রুবেলের বিরুদ্ধে ১৭টি মামলা রয়েছে। এসব মামলার মধ্যে হত্যা, চুরি ও ডাকাতি ঘটনা উল্লেখযোগ্য। পুরো চক্রকে আইনের আওতায় আনতে গ্রেপ্তার দু’জনকে অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে।

Related Articles

Back to top button