গাজীপুরে ইসলামী আন্দোলনের ইফতার মাহফিল

গাজীপুরে ইসলামী আন্দোলনের ইফতার মাহফিল

বিশেষ প্রতিনিধি : গাজীপুরে রাজনীতিবিদ, ওলামায়ে কেরাম, শিক্ষাবিদ, সাংবাদিক, পেশাজীবী ব্যবসায়ী ও সমাজের গণ্যমান্য ব্যক্তিদের সম্মানে ইসলামী আন্দোলন বাংলাদেশ মাহফিলের আয়োজন করে।

বৃহস্পতিবার (২০ মার্চ) সন্ধ্যা শহরের একটি রেস্টুরেন্টে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান।

সংগঠনের গাজীপুর মহানগর সভাপতি আলহাজ্ব মুহাম্মদ ফাইজউদ্দীনের সভাপতিত্বে ইফতার পূর্ব আলোচনা সভায় বক্তব্য রাখেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার মো. রবিউল ইসলাম, জাতীয় শিক্ষক ফোরামের কেন্দ্রীয় সভাপতি অধ্যাপক নাসির উদ্দিন খান, গাজীপুর জেলা জামায়াতের আমীর অধ্যাপক জামাল উদ্দিন, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মেহেদী হাসান, গণসংহতির জেলা কমিটির আহ্বায়ক মো. আমজাদ হোসেন, গাজীপুর মহানগর ইসলামী আন্দোলনের সহ-সভাপতি মাওলানা হাবিবুর রহমান মিয়াজী, সাধারণ সম্পাদক হোসাইন আহমেদ সরকার প্রমুখ।