কালীগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির আহ্বায়ক কমিটি, পূর্বের কমিটি বিলুপ্ত

কালীগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির আহ্বায়ক কমিটি, পূর্বের কমিটি বিলুপ্ত

গাজীপুর কণ্ঠ ডেস্ক : কালীগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির দুই সদস্য বিশিষ্ট নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে পূর্ববর্তী পূর্ণাঙ্গ কমিটি বিলুপ্ত করা হয়েছে।

মঙ্গলবার (১৩ মে) বিকেলে তুমলিয়া ইউনিয়নের বর্তুলে অনুষ্ঠিত এক আলোচনা সভায় সর্বসম্মতিক্রমে এ কমিটি ঘোষণা করেন গাজীপুর জেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক সংসদ সদস্য এ কে এম ফজলুল হক মিলন।

নতুন কমিটিতে মো. হুমায়ূন কবির মাস্টারকে কালীগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক এবং খালেকুজ্জামান বাবলুকে সদস্য সচিব ঘোষণা করা হয়েছে। অন্যদিকে, পৌর বিএনপির আহ্বায়ক ঘোষণা করা হয়েছে মোহাম্মদ হোসেন আরমান মাস্টারকে এবং সদস্য সচিব ঘোষণা করা হয়েছে ইব্রাহিম প্রধানকে।

দলীয় সূত্রে জানা গেছে, আহ্বায়ক ও সদস্য সচিব হিসেবে দায়িত্বপ্রাপ্ত নেতারা পূর্ববর্তী কমিটিতে যথাক্রমে সভাপতি ও সাধারণ সম্পাদকের দায়িত্বে ছিলেন। দ্রুত সময়ের মধ্যে উপজেলা ও পৌর বিএনপির পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে।