ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার দ্বারপ্রান্তে ফ্রান্স

ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার দ্বারপ্রান্তে ফ্রান্স

গাজীপুর কণ্ঠ, আন্তর্জাতিক ডেস্ক : ইরানের ইসলামি সংস্কৃতি ও যোগাযোগ সংস্থার প্রধানের উপস্থিতিতে ধর্মীয় সংলাপ কেন্দ্রের প্রথম সংলাপ মাদ্রিদে অনুষ্ঠিত হচ্ছে।

ইরানের ইসলামি সংস্কৃতি ও যোগাযোগ সংস্থার প্রধানের উপস্থিতিতে স্প্যানিশ ক্যাথলিক খ্রিস্টান পণ্ডিতদের সাথে ধর্ম ও সংস্কৃতি কেন্দ্রের প্রথম ধর্মীয় সংলাপ বৃহস্পতিবার ও শুক্রবার স্পেনের মাদ্রিদে অনুষ্ঠিত হচ্ছে।

স্প্যানিশ ক্যাথলিক বিশপ সম্মেলনের আমন্ত্রণে ইরানের ইসলামি সংস্কৃতি ও যোগাযোগ সংস্থার প্রধান মোহাম্মদ মেহেদী ইমানিপুর এবং তার সাথে থাকা প্রতিনিধিদলের সদস্যরা এই সংলাপে অংশ নেবেন। এই রাউন্ডের সংলাপ ‘ঐশী রহমত: ইসলাম ও খ্রিস্টধর্মের মধ্যে যোগসূত্র’ এবং ‘ইসলাম ও খ্রিস্টধর্মের দৃষ্টিকোণ থেকে ঐশী রহমতের গুণাবলী ও বৈশিষ্ট্য’, ‘ইসলাম ও ক্যাথলিক খ্রিস্টধর্মে পরিবার প্রতিষ্ঠান এবং ঐশী রহমতের সাথে এর সম্পর্ক’ এবং ‘ধর্মের মধ্যে সংলাপ; ঐশী রহমতের পথ’-এইসব বিষয়বস্তুর ওপর অনুষ্ঠিত হবে।

ফ্রান্স ফিলিস্তিন রাষ্ট্রের আনুষ্ঠানিক স্বীকৃতির দ্বারপ্রান্তে

সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে, ইহুদিবাদী লবির চাপের মুখে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার জন্য কঠিন পথের মুখোমুখি হচ্ছেন। রয়টার্স আরও জানিয়েছে: ম্যাক্রোঁ স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার দিকে ঝুঁকছেন তবে বিশেষজ্ঞ এবং কূটনীতিকরা বলছেন যে ফিলিস্তিনিদের সাথে শান্তি চুক্তির দিকে এগিয়ে যাওয়ার জন্য ইসরাইলকে চাপ দেওয়ার ক্ষেত্রে এই পদক্ষেপ অকার্যকর হতে পারে।

রয়টার্সের মতে, ১৭-২০ জুন ফ্রান্স এবং সৌদি আরবের উদ্যোগে যৌথভাবে আয়োজিত জাতিসংঘ সম্মেলনের আগে ফরাসি কর্মকর্তারা ওই পদক্ষেপ মূল্যায়ন করছেন। সম্মেলনটি একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য রোডম্যাপ নির্ধারণ করবে বলে আশা করা হচ্ছে।

গাজায় ইসরাইলিদের আক্রমণ অবিলম্বে বন্ধ করার আহ্বান জানিয়েছে ইতালি

বুধবার দেশটির পার্লামেন্টে এক বিবৃতিতে ইতালির পররাষ্ট্রমন্ত্রী আন্তোনিও তাজানি গাজায় ইসরায়েলি সরকারের বোমা হামলা অবিলম্বে বন্ধ করার, মানবিক সহায়তা পুনরায় চালু করার এবং আন্তর্জাতিক মানবাধিকার আইনের প্রতি শ্রদ্ধা জানানোর আহ্বান জানিয়েছেন।

গাজা উপত্যকা থেকে ফিলিস্তিনিদের জোরপূর্বক বাস্তুচ্যুত করার যে-কোনো পদক্ষেপের বিরুদ্ধে সতর্ক করে আন্তোনিও তাজানি বলেছেন: গাজা উপত্যকায় ইসরাইলের আক্রমণ অব্যাহত রাখা অগ্রহণযোগ্য হয়ে উঠেছে এবং অবিলম্বে বন্ধ করতে হবে।

ইহুদিবাদীদের কর্মকাণ্ডের বিরুদ্ধে পশ্চিমাদের ক্রমবর্ধমান সমালোচনার মধ্যে তিনি দাবি করেছেন: আল-আকসা তুফান অভিযানের পর গাজায় ইসরাইলের আক্রমণ হামাসের বিরুদ্ধে বৈধ ছিল। একইসাথে তিনি এটাও বলেছেন: এই ভয়াবহ এবং অর্থহীন আক্রমণ দুর্ভাগ্যবশত সম্পূর্ণরূপে অগ্রহণযোগ্য রূপ নিয়েছে এবং আমরা ইসরাইলকে অবিলম্বে এগুলো বন্ধ করার আহ্বান জানাই।

ফিলিস্তিনি শিশুদের ওপর গণহত্যার নিন্দা জানিয়েছেন পোপ; গাজায় যুদ্ধবিরতির আহ্বান

বিশ্বের ক্যাথলিকদের নেতা পোপ লিও ফিলিস্তিনি শিশুদের শহীদ করার নিন্দা জানিয়েছেন এবং গাজা উপত্যকায় যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন। পোপ আজ গাজায় যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন এবং ইসরাইল ও হামাসকে আন্তর্জাতিক মানবিক আইনের প্রতি ‘পূর্ণ সম্মান’ বজায় রাখারও আহ্বান জানিয়েছেন।

নরওয়েজিয়ান পার্লামেন্ট ইসরাইলি কোম্পানিগুলোকে বয়কট করার সিদ্ধান্ত নিয়েছে

নরওয়েজিয়ান পার্লামেন্টের অর্থ কমিটি বিপুল সংখ্যাগরিষ্ঠতার মাধ্যমে সিদ্ধান্ত নিয়েছে যে কেবলমাত্র আন্তর্জাতিক চুক্তি লঙ্ঘনের সাথে জড়িত কোম্পানিগুলোকেই দেশের ১.৮ ট্রিলিয়ন ডলারের তহবিল থেকে বাদ দেওয়া হবে। বিষয়টি সম্পর্কে অবগত একটি সূত্রের মতে, নরওয়েজিয়ান পার্লামেন্টের অর্থ কমিটি কেবলমাত্র আন্তর্জাতিক আইন লঙ্ঘনের সাথে সরাসরি জড়িত কোম্পানিগুলোকে তহবিলের বিনিয়োগ পোর্টফোলিও থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। তবে সেইসব কোম্পানি নয় যাদের পণ্য বা পরিষেবা ইসরাইলে বিক্রি হয়।