কালিয়াকৈরে অতিরিক্ত ডিআইজি’র বাড়িতে ডাকাতি

কালিয়াকৈরে অতিরিক্ত ডিআইজি’র বাড়িতে ডাকাতি

বিশেষ প্রতিনিধি : কালিয়াকৈরের ঠেঙ্গারবান্দ এলাকায় রেলওয়ে পুলিশের অতিরিক্ত ডিআইজি আবিদা সুলতানার পৈতৃক বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে।

শনিবার (৩১ মে) ভোররাতে এ ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা গেছে, ভোররাতে ৭-৮ জনের একটি ডাকাত দল ওই বাড়িতে হানা দেয়। তারা বাড়ির গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে এবং অতিরিক্ত ডিআইজির পিতা মোহাম্মদ নাজমুল আলমকে অস্ত্রের মুখে জিম্মি করে ফেলে। এ সময় ডাকাতরা বাড়ি থেকে ৭-৮ ভরি স্বর্ণালঙ্কার ও নগদ অর্থ লুট করে নিয়ে যায়। পরবর্তীতে বাড়ির লোকজনের চিৎকারে এলাকাবাসী এগিয়ে এলে ডাকাতরা পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়।

রেলওয়ে পুলিশের অতিরিক্ত ডিআইজি আবিদা সুলতানা বর্তমানে রেলওয়ে পুলিশের হেডকোয়ার্টারে কর্মরত রয়েছেন বলে জানা গেছে।

কালিয়াকৈর থানার অফিসার ইনচার্জ (ওসি) রিয়াদ মাহমুদ জানান, “বাড়ির গ্রিল কেটে একদল ডাকাত ভেতরে ঢুকে স্বর্ণালঙ্কার ও নগদ টাকা লুট করে পালিয়ে গেছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে এবং আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।”