আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র থেকে অস্ত্র ও বিমান কেনা বাতিল করল ভারত

গাজীপুর কণ্ঠ, আন্তর্জাতিক ডেস্ক : ভারত যুক্তরাষ্ট্র থেকে অস্ত্র ও বোয়িং বিমান কেনার পরিকল্পনা স্থগিত করেছে। দেশের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের আসন্ন ওয়াশিংটন সফরও বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

শুক্রবার (৮ আগস্ট) একাধিক ভারতীয় কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়, খুব শিগগিরই রাজনাথ সিংয়ের যুক্তরাষ্ট্র সফর হওয়ার কথা ছিলো, যেখানে মার্কিন প্রশাসনের সঙ্গে বিভিন্ন সমরাস্ত্র ক্রয়ের চুক্তি ঘোষণা করার পরিকল্পনা ছিল। তবে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সিদ্ধান্ত অনুযায়ী ভারতের ওপর ৫০ শতাংশ শুল্ক আরোপের পরিপ্রেক্ষিতে দিল্লি এই পদক্ষেপ নিয়েছে বলে ধারণা করা হচ্ছে।

ভারতীয় এক কর্মকর্তা জানিয়েছেন, মার্কিন শুল্ক আরোপ ও দ্বিপাক্ষিক সম্পর্কের বর্তমান পরিস্থিতি পর্যালোচনার পরেই নতুন দিকনির্দেশনা আসবে, যার ভিত্তিতে পরবর্তীতে অস্ত্র ক্রয়ের বিষয়ে আলোচনা হতে পারে। এর ফলে সাময়িকভাবে অস্ত্র ও বিমান কেনার সকল প্রক্রিয়া বন্ধ রাখা হয়েছে।

এই পরিস্থিতি ইঙ্গিত দেয় যে, মার্কিন শুল্কের কারণে ভারত ও যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সম্পর্ক কিছুটা স্থবির হতে পারে। দুই দেশের মধ্যে চলমান কৌশলগত অংশীদারিত্ব এখন নতুন চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে। ভারতের এই সিদ্ধান্ত তার সামরিক আধুনিকায়নের পরিকল্পনায় সাময়িক ব্যাঘাত ঘটাতে পারে বলে বিশ্লেষকরা মনে করছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button