জাতীয়

জুলাই সনদ নিয়ে মতামত দিয়েছে বিএনপি-জামায়াতসহ ২৩ দল

গাজীপুর কণ্ঠ ডেস্ক : জুলাই সনদ পর্যালোচনা করে ২৩টি রাজনৈতিক দল নিজেদের মতামত জাতীয় ঐকমত্য কমিশনের কাছে জমা দিয়েছে।

কমিশন সূত্রে জানা গেছে, এর আগে ১৬ আগস্ট রাতে রাজনৈতিক দলগুলোকে পাঠানো খসড়ায় কিছু ত্রুটি ধরা পড়ায় তা সংশোধন করে নতুন করে খসড়া পাঠানো হয়। পরে খসড়ার ওপর মতামত দেওয়ার সময়সীমা বাড়িয়ে ২২ আগস্ট বিকেল তিনটা পর্যন্ত করা হয়।

জাতীয় ঐকমত্য কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে যে আজ (শুক্রবার) বিকাল তিনটা পর্যন্ত ২৩টি দল তাদের মতামত কমিশনের কাছে জমা দিয়েছে।

দলগুলো হলো- বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), জাতীয় নাগরিক পার্টি-এনসিপি, লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি), খেলাফত মজলিস, আমার বাংলাদেশ (এবি) পার্টি, জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন (এনডিএম), বাংলাদেশ খেলাফত মজলিস, বাংলাদেশ জামায়াতে ইসলামী, জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি), বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, জাতীয়তাবাদী সমমনা জোট, ১২ দলীয় জোট, আমজনতার দল, গণফোরাম, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ), জাতীয় গণফ্রন্ট, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী), গণসংহতি আন্দোলন, বাংলাদেশ জাতীয় সমাজতান্ত্রিক দল (বাংলাদেশ জাসদ), বাংলাদেশ লেবার পার্টি, জাকের পার্টি, ভাসানী জনশক্তি পার্টি এবং বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি।

কমিশন সূত্রে জানা গেছে, এখন পর্যন্ত মতামত দেয়নি সাতটি রাজনৈতিক দল। এরা হলো, ইসলামী আন্দোলন বাংলাদেশ, নাগরিক ঐক্য, গণঅধিকার পরিষদ (জিওপি), রাষ্ট্র সংস্কার আন্দোলন, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ এবং ইসলামী ঐক্যজোট।

তবে জুলাই সনদের চূড়ান্ত খসড়ার ওপর মতামত প্রদানের সময় আর বাড়ানো হবে না বলে জানিয়েছে কমিশন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button