কালীগঞ্জে দুই মাদকসেবী গ্রেপ্তার

কালীগঞ্জে দুই মাদকসেবী গ্রেপ্তার

গাজীপুর কণ্ঠ ডেস্ক : কালীগঞ্জে মাদকবিরোধী বিশেষ অভিযানে পৃথক স্থান থেকে দুই মাদকসেবীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (৫ সেপ্টেম্বর) রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার দুজন হলেন—কালীগঞ্জ পৌরসভার তুমুলিয়া এলাকার মৃত নাজি উদ্দিন মোল্লার ছেলে মো. সাহেদ মোল্লা (৩৫) এবং মুনসেফপুর এলাকার মৃত আব্দুল কলুম মুসুদ্দিন মিয়ার ছেলে আব্দুল লতিফ (৬৭)।

পুলিশ জানায়, শুক্রবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে কালীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মো. কামরুল ইসলামের নেতৃত্বে তুমুলিয়া গ্রামের ওহিদ মোল্লার বাড়ির সামনে অভিযান চালিয়ে সাহেদ মোল্লাকে ১০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার করা হয়। অন্যদিকে মধ্যরাতে এসআই মো. আসলাম খানের নেতৃত্বে মুনসেফপুর গ্রামের আওলাদ হোসেনের বাড়িতে অভিযান চালিয়ে ভাড়াটিয়া আব্দুল লতিফের কক্ষ থেকে ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। সে সময় তাকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা দায়ের হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আলাউদ্দিন বলেন, গ্রেপ্তার দুই মাদকসেবীর বিরুদ্ধে মামলা হয়েছে এবং শনিবার তাদের আদালতে পাঠানো হয়েছে।