আন্তর্জাতিক

কুয়ালালামপুর বিমানবন্দরে নৃত্যশিল্পীদের সঙ্গে নাচলেন ট্রাম্প

গাজীপুর কণ্ঠ, আন্তর্জাতিক ডেস্ক : আসিয়ানের ৪৭তম শীর্ষ সম্মেলনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের প্রসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এখন কুয়ালালামপুরে। কুয়ালালামপুরে ট্রাম্প যখন তাকে বহনকারী বিমানের সিঁড়ি বেয়ে নামছেন, তখন মালয়েশিয়া ও যুক্তরাষ্ট্রের পতাকা হাতে অসংখ্য মানুষ তাকে স্বাগত জানান।

ট্রাম্প এসময় একদল মালয়েশিয়ান ঐতিহ্যবাহী নৃত্যশিল্পীর কাছে যান এবং কিছুক্ষণ তাদের সঙ্গে হাত নেড়ে ও নাচের ভঙ্গিতে অংশ নেন।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানায়, ট্রাম্প ভিড়ের মধ্যে থেকে দুটি পতাকা নেন এবং তা নেড়ে হাসিমুখে ছবি তোলার জন্য পোজ দেন। এ সময় মার্কিন প্রেসিডেন্টকে অত্যন্ত প্রফুল্ল মনে হচ্ছিল।

কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানান মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। পরে মালয়েশিয়ার বিভিন্ন মন্ত্রী ও জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তাদের সঙ্গে করমর্দন করেন তিনি।

পরে ট্রাম্প প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে গাড়িতে উঠে সম্মেলনস্থলে রওনা দেন।

রোববার (২৬ অক্টোবর) মালয়েশিয়ায় শুরু হয়েছে আসিয়ানের ৪৭তম শীর্ষ সম্মেলন। এদিনই কুয়ালালামপুর কনভেনশন সেন্টারে উদ্বোধনী অনুষ্ঠানে পূর্ব তিমুরকে সদস্য করার আনুষ্ঠানিক নথিতে স্বাক্ষর করেন জোটভুক্ত দেশগুলোর নেতারা।

আসিয়ানের বর্তমান সভাপতি মালয়েশিয়া। আর তাই দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম পঞ্চমবারের মতো সম্মেলনের আয়োজক হিসেবে এটি পরিচালনা করছেন। তিন দিনের এ সম্মেলন চলবে আগামী মঙ্গলবার পর্যন্ত।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button