গাজীপুর কণ্ঠ ডেস্ক : কালীগঞ্জে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে শীতল গোমেজ (৪৬) নামের এক মদ বিক্রেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (৯ নভেম্বর) বিকেলে উপজেলার পিপড়াশৈর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার শীতল গোমেজ ওই এলাকার মৃত সুনীল গোমেজের ছেলে।
পুলিশ জানায়, কালীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মো. ইব্রাহীম শেখের নেতৃত্বে রোববার বিকেলে মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে শীতল গোমেজের বাড়ি থেকে ২০ লিটার চোলাই মদ উদ্ধার এবং তাকে গ্রেপ্তার করে পুলিশ। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আলাউদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।