গাজীপুর

গাজীপুরে আগুনে পুড়ল ৭ দোকান

বিশেষ প্রতিনিধি : গাজীপুরের কোনাবাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডে মুদি দোকান, হোটেলসহ মোট সাতটি দোকান পুড়ে গেছে।

সোমবার (১০ নভেম্বর) মধ্যরাতে কোনাবাড়ির পল্লীবিদ্যুৎ পুকুরপাড় এলাকায় এ ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিসের কোনাবাড়ি মডার্ন স্টেশনের দুইটি ইউনিট প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

কোনাবাড়ি ফায়ার সার্ভিসের ওয়্যারহাউজ ইন্সপেক্টর মো. সাইফুল ইসলাম ও স্থানীয় বাসিন্দারা জানান, রাত সোয়া একটার দিকে আগুনের সূত্রপাত হয়। প্রথমে স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করলেও তা দ্রুত পাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে রাত ৩টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

অগ্নিকাণ্ডে সাতটি দোকান সম্পূর্ণভাবে পুড়ে গেছে, যার প্রাথমিক ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ২০ লাখ টাকা বলে ধারণা করা হচ্ছে। তবে ফায়ার সার্ভিসের কর্মীরা সময়মতো পৌঁছে প্রায় ৩০ লাখ টাকার মালামাল উদ্ধার করতে সক্ষম হন।

ইন্সপেক্টর সাইফুল ইসলাম বলেন, “অগ্নিকাণ্ডের কারণ তদন্তের পর জানা যাবে।”

ঘটনাস্থলে কোন হতাহতের ঘটনা ঘটেনি বলে নিশ্চিত করেছেন তিনি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button