গাজীপুর

পূবাইলে সিএনজির ধাক্কায় পোশাক শ্রমিকের মৃত্যু

বিশেষ প্রতিনিধি : পূবাইলের করমতলা এলাকায় সিএনজি চালিত অটোরিকশার ধাক্কায় নার্গিস আক্তার (২০) নামে এক পোশাক শ্রমিকের মৃত্যু হয়েছে।

সোমবার (১৭ নভেম্বর) রাত ৭টার দিকে টঙ্গী–কালীগঞ্জ সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত নার্গিস আক্তার ময়মনসিংহের তারাকান্দা উপজেলার হাসিম উদ্দিনের মেয়ে। তিনি পূবাইল সড়কের কামারগাঁও এলাকায় অবস্থিত এপিএস নিট কম্পোজিট লিমিটেডে পোশাক শ্রমিক হিসেবে কাজ করতেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, কারখানা ছুটি শেষে বাসায় ফেরার পথে কালীগঞ্জ থেকে টঙ্গীগামী একটি সিএনজি অটোরিকশা তাকে ধাক্কা দিলে তিনি ঘটনাস্থলেই গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাকে টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

পুবাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোল্লা মোহাম্মদ খালিদ হোসেন বলেন, সড়ক দুর্ঘটনায় এক নারী পোশাক শ্রমিকের মৃত্যু হয়েছে। মরদেহটি টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে।

তিনি আরও জানান, দুর্ঘটনায় জড়িত সিএনজি অটোরিকশা আটক করা হলেও চালক পালিয়ে গেছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button