আলোচিতজাতীয়রাজনীতি

জামায়াতের প্রার্থীর মৃত্যু, শেরপুর-৩ আসনের নির্বাচন স্থগিত

গাজীপুর কণ্ঠ ডেস্ক : শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনের ১১ দলীয় জোটের প্রার্থী জেলা জামায়াতের সেক্রেটারি নুরুজ্জামান বাদলের (৫১) মৃত্যুতে এ আসনের নির্বাচন স্থগিত করা হয়েছে।

বুধবার (৪ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ সংবাদ মাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, শেরপুর-৩ আসনের বৈধ প্রার্থী নুরুজ্জামান বাদল মারা যাওয়ায় আরপিও অনুযায়ী ওই আসনের নির্বাচন স্থগিত করা হয়েছে।

এর আগে, মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) রাত ২টার দিকে মারা যান নুরুজ্জামান বাদল।

পরিবার জানায়, মঙ্গলবার রাত ১০টার দিকে হঠাৎ শ্বাসকষ্টজনিত সমস্যায় গুরুতর অসুস্থ হয়ে পড়েন নুরুজ্জামান বাদল। পরে তাৎক্ষণিকভাবে তাকে শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে দ্রুত তাকে ময়মনসিংহের একটি বেসরকারি হাসপাতালে নেওয়ার পথে রাত ২টার দিকে তার মৃত্যু হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button