চাঁদাবাজি’র মামলায় সাবেক বিএনপি নেতা স্বপন গ্রেপ্তার, পরে বহিষ্কার

আগের রাজনৈতিক পরিচয় ব্যবহার করে চাঁদাবাজির অভিযোগে টঙ্গী থেকে মহানগর বিএনপির সাবেক সদস্য ও আইনজীবী জিয়াউল হাসানকে (জিএস স্বপন) গ্রেপ্তার করেছে পুলিশ। পরে প্রাথমিক সদস্যসহ সকল পর্যায়ের পদ থেকে তাকেসহ চার নেতাকে বহিস্কার করা হয়েছে।

রোববার (৬ জুলাই) দুপুর আড়াইটার দিকে টঙ্গীর দত্তপাড়া এলাকার একটি রেস্তোরাঁ থেকে তাকে গ্রেপ্তার করা হয়।