গাজীপুর কণ্ঠ, আন্তর্জাতিক ডেস্ক
যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন করে উত্তেজনার মধ্যে বাহরাইনে ড্রোন হামলা চালিয়েছে ইরান।
বাহরাইন সরকারের দাবি, শনিবার (২৭ জুন) ভোরে ইরান তাদের ভূখণ্ড লক্ষ্য করে বেশ কয়েকটি ড্রোন হামলা চালিয়েছে।
যদিও হামলার সুনির্দিষ্ট স্থান বা লক্ষ্যবস্তুর প্রকৃতি সম্পর্কে বিস্তারিত কিছু জানায়নি দেশটি।
যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন করে উত্তেজনার মধ্যে বাহরাইনে ড্রোন হামলা চালিয়েছে ইরান।
বাহরাইন সরকারের দাবি, শনিবার (২৭ জুন) ভোরে ইরান তাদের ভূখণ্ড লক্ষ্য করে বেশ কয়েকটি ড্রোন হামলা চালিয়েছে। যদিও হামলার সুনির্দিষ্ট স্থান বা লক্ষ্যবস্তুর প্রকৃতি সম্পর্কে বিস্তারিত কিছু জানায়নি দেশটি।
তবে বাহরাইনের সুনির্দিষ্ট হামলার অভিযোগের বিষয়ে তাৎক্ষণিকভাবে তেহরানের পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি।
প্রসঙ্গত, মাত্র এক সপ্তাহ আগে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সংঘাত বন্ধ ও হরমুজ প্রণালি সচল করার লক্ষ্যে একটি সমঝোতা চুক্তি হয়েছিল। তবে এই নতুন করে হামলা-পাল্টা হামলার ফলে সেই শান্তি প্রচেষ্টা এবং অঞ্চলের উত্তেজনা প্রশমনের উদ্যোগ মারাত্মকভাবে বিঘ্নিত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।
সূত্র: আলজাজিরা