বিশেষ প্রতিনিধি
গাজীপুর জেলা পরিষদ জেলার মেধাবী ও অসচ্ছল ৩৫ জন শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তি দিয়েছে, যাদের মধ্যে রয়েছেন কলেজ ও বিশ্ববিদ্যালয় পর্যায়ে অধ্যয়নরত শিক্ষার্থীরা।
মঙ্গলবার (০৪ আগস্ট) জেলা পরিষদ মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে শিক্ষার্থীদের মধ্যে এই বৃত্তির চেক বিতরণ করা হয়।
চেক বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা পরিষদের প্রশাসক ও গাজীপুর জেলা বিএনপির সদস্য সচিব চৌধুরী ইশরাক আহমদ সিদ্দিকী। প্রধান অতিথি ছিলেন গাজীপুর জেলা বিএনপির আহ্বায়ক এ কে এম ফজলুল হক মিলন এমপি।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক অধ্যাপক ডা. রফিকুল ইসলাম বাচ্চু এমপি এবং জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. নজরুল ইসলাম।
অনুষ্ঠানে কলেজ পর্যায়ের ১২ জন শিক্ষার্থীর প্রত্যেককে ১০ হাজার টাকা করে এবং বিশ্ববিদ্যালয় পর্যায়ের ২৩ জন শিক্ষার্থীর প্রত্যেককে ১২ হাজার টাকা করে বৃত্তির চেক তুলে দেওয়া হয়।