ব্রিতে দক্ষিণ এশিয়ার কৃষিতে নাইট্রোজেন ব্যবস্থাপনা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

ব্রিতে দক্ষিণ এশিয়ার কৃষিতে নাইট্রোজেন ব্যবস্থাপনা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

বিশেষ প্রতিনিধি

বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার টেকসই কৃষির অন্যতম গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ নাইট্রোজেন ব্যবস্থাপনা নিয়ে একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৯ আগস্ট) বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের (ব্রি) মিলনায়তনে ‘দক্ষিণ এশিয়ার কৃষিতে নাইট্রোজেন পরিস্থিতি: ক্ষয়, ব্যবহার দক্ষতা এবং নাইট্রোজেন অপচয় অর্ধেকে নামিয়ে আনার সম্ভাবনা’ শীর্ষক এই সেমিনার অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ মৃত্তিকা বিজ্ঞান সমিতির সভাপতি ড. মো. মনোয়ার করিম খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে আলোচনায় অংশগ্রহণ করেন গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. জি. কে. এম. মোস্তাফিজুর রহমান, ব্রির মহাপরিচালক ড. মো. রফিকুল ইসলাম, মৃত্তিকা বিজ্ঞানী ড. মো. শহিদুল ইসলাম, অধ্যাপক ড. এম. জহিরউদ্দীন এবং ব্রির পরিচালক (প্রশাসন ও সাধারণ পরিচর্যা) ড. আমিনুল ইসলাম।

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকা বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. মিজানুর রহমান।